কার হাতে উঠবে এবারের বিপিএলের শিরোপা—তামিম ইকবালের ফরচুন বরিশাল নাকি লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ানস? এই প্রশ্নের ফয়সালা হবে আগামীকাল, মিরপুরে। তৃতীয়বারের মতন ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-বরিশাল।
ফাইনালের পরিসংখ্যানে অবশ্য কুমিল্লায় এগিয়ে। ২০১৫ সংস্করণে দুই দলের প্রথম ফাইনালে বরিশালকে হারিয়েছিল কুমিল্লা। সেবার বরিশালের নাম ছিল বরিশাল বুলস। ২০২২ ফাইনালেও জিতেছে কুমিল্লা, সেটিও ফরচুন বরিশালকে হারিয়ে। বিপিএলের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা, এবার জিতলে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে তারা। কুমিল্লা এর আগে চারবার ফাইনাল খেলে কখনো ফাইনালে না হারলেও বরিশাল হেরেছে তিনবারই ।
তামিমরা কি এবার কুমিল্লার শিরোপা দৌড় থামাতে পারবেন? পারবেন তো বরিশালকে এনে দিতে প্রথম শিরোপা? ফাইনালে অবশ্য তামিম-লিটন কখনো হারেননি। এবার শেষ পর্যন্ত কে প্রথমবার ফাইনাল হারবেন? এমন অনেক প্রশ্নই ঘুরছে দুই দলের সমর্থকদের মনে। তবে যে জিতুক, শিরোপার পাশাপাশি হাতে উঠবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা। আজ ফাইনালের আগে বিপিএলের ১০ সংস্করণের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। যে কয়েকটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে সেই প্রাইজমানি গত সংস্করণের সমান।
২০২৪ বিপিএল প্রাইজমানি
ফাইনালের ম্যাচসেরা: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: ১০ লাখ টাকা
রানার্সআপ: ১ কোটি টাকা
চ্যাম্পিয়ন: ২ কোটি টাকা

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২১ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে