বৃষ্টিতে ভেস্তে গেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচই। তবে মিরপুর শেরেবাংলায় সমালোচনার জন্ম দিয়েছেন মিনিস্টার ঢাকার আফগান কিপার-ব্যাটার মোহাম্মদ শাহজাদ।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ানসের। বৃষ্টিতে খেলা শুরু হতে যখন দেরি হচ্ছিল, ওই সময় মাঠে নেমে ধূমপান করতে দেখা যায় শাহজাদকে।
এ ঘটনায় শাহজাদকে তিরস্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি তাঁর শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
বিসিবির আচরণবিধির ২.২০ ধারা অনুযায়ী, মাঠে ধূমপান ক্রিকেটীয় শিষ্টাচার পরিপন্থী। কেউ এমনটা করলে তাঁর বিরুদ্ধে আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের অভিযোগ আনা যেতে পারে।
ঢাকা-কুমিল্লা ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ অফিশিয়াল মোজাহিদ স্বপন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে শাহজাদের বিরুদ্ধে অভিযোগ দেন।
নিয়ামুর অভিযোগ আমলে নিয়ে আফগান ক্রিকেটারকে তিরস্কৃত করেন। ৩৪ বছর বয়সী শাহজাদ ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগে শাহজাদের কাণ্ড খেয়াল করার পরই ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও তাঁর ওপেনিং সঙ্গী তামিম ইকবাল কাছে গিয়ে ধূমপান করতে নিষেধ করেন। তখন ড্রেসিং রুমে ঢুকে যান শাহজাদ।
বিতর্কের সঙ্গে অবশ্য শাহজাদের সখ্য বেশ পুরোনো। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আইসিসির তিরস্কার পেয়েছেন তিনি। ২০১৬ বিপিএলে খেলা চলার সময় সাব্বির রহমানের সঙ্গে শারীরিক সংঘর্ষের ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধও হন। পাশাপাশি জরিমানা হয় তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ। এ ছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কর্তাদের নির্দেশ মেনে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল তাঁকে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে