ঢাকা: শ্রীলঙ্কা থেকে ফিরে আজ বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এড়িয়ে গেছেন দলের সব ক্রিকেটারই। বাজে খেলে সিরিজ হেরেছেন, কীই–বা বলবেন মুমিনুলরা। শেষ পর্যন্ত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকেই আসতে হলো সাংবাদিকদের সামনে।
আইপিএল খেলতে সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না। দলে থাকা আর কেউও হতে পারেননি এই বাঁহাতি অলরাউন্ডারের বিকল্প। কোনো টেস্টেই প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারেননি বোলাররা। পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে তিন বিভাগেই ব্যর্থ মুমিনুলের দল হেরেছে ২০৯ রানে। হাতছাড়া হয়েছে সিরিজটাও।
সফরে সাকিবের অনুপস্থিতি বেশি অনুভব করেছে বাংলাদেশ। কাল বিমানবন্দরে এল সাকিব–প্রসঙ্গ। উত্তরে ডমিঙ্গো বললেন, ‘সাকিব থাকলে ফল আরেকটু ভালো হতে পারত।’ দলের পারফরম্যান্সে যে হতাশ, সেটিও লুকাননি ডমিঙ্গো, ‘খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি হতাশ। এতে সমালোচনা হবেই। আমাদের সেটা মেনে নিতে হবে।’
টেস্ট সিরিজ হারের হতাশায় প্রলেপ দিতে আসন্ন ওয়ানডে সিরিজে পাখির চোখ করেছেন ডমিঙ্গো। দারুণ কিছু করে জিততে চান ২৩ মে শুরু সিরিজটা। বাংলাদেশ কোচ বলেছেন, ‘আশা করছি সামনের ওয়ানডে সিরিজে আমরা ঘুরে দাঁড়াব।’
শ্রীলঙ্কায় ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই ছিলেন জৈব সুরক্ষাবলয়ে । দেশে ফেরার আগে ২ মে রাতে সবারই করোনা পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ আসার পরই বিশেষ চার্টার্ড বিমানে দেশে ফেরেন তাঁরা।
করোনা মহামারিতে এক দেশ থেকে অন্য দেশে গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের পাশাপাশি চলাফেরায় সীমাবদ্ধতা আরোপ করা আছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে মুমিনুলদের জন্য কোভিড প্রটোকল শিথিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিজ নিজ বাসাতেই কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে