পারফরম্যানস যেমনই হোক, নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলাপ-আলোচনা খুবই সাধারণ ব্যাপার। কান পাতলেই শোনা যায়, শান্তকে নিয়ে চলছে বিস্তর সমালোচনা। তবে শান্ত এসব সমালোচনাকে পাত্তা দেননি। গত রাতে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন শান্ত। পাঁচ ম্যাচে করেছেন ১৮০ রান। গড় ৩৬ এবং স্ট্রাইক রেট ১১৪.৬৪। করেছেন দুটো ফিফটি, যেখানে ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি তুলে নিয়েছিলেন। আর অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন দ্বিতীয় ফিফটি।
নিজের পারফরম্যানসে সন্তুষ্টি প্রকাশ করেছেন শান্ত। সমালোচনায় কান না দিয়ে নিজের খেলায় মনোযোগী ছিলেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার বলেন, ‘আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আসলে ওদিকে আমি একদম ফোকাসই দিইনি। আমি আমার খেলায় বা অনুশীলনে ফোকাস দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি যে এখান থেকে আরো ভালো করতে পারি। সামনে ওটা চেষ্টা থাকবে।’
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে দুটো ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৯ রানে এবং জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছিল সাকিব আল হাসানের দল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছর পর বাংলাদেশের জয়। সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাতে দল হিসেবে পারফরম্যান্স না করার আক্ষেপ শান্তর। আবার বিগত বিশ্বকাপগুলোর তুলনায় এটাই তাঁর (শান্ত) কাছে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার মনে হয় যে, যদি আমরা আগের বিশ্বকাপগুলো দেখি ফল অনুযায়ী ভালো করেছি। সব থেকে ভালো যে দিকটা ছিল, আমরা দুটো ম্যাচ জিতেছি, এবং ভালো ক্রিকেট খেলেছি। ওগুলোতে আমরা দল হিসেবে ভালো খেলেছি। যেগুলো জিততে পারিনি, ওগুলো দল হিসেবে জিততে পারিনি। দল হিসেবে সবাই একসঙ্গে পারফরম্যান্স করেছি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
২২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে