
শিষ্যদের ব্যর্থতায় ঢাল হয়ে দাঁড়াতেন নিক পোথাস। তাঁর পুরোনো সংবাদ সম্মেলনগুলো দেখলেই সেটা স্পষ্ট বোঝা যাবে। চ্যাম্পিয়নস ট্রফি যখন আসি আসি করছে, সেই মুহূর্তে বাংলাদেশের সহকারী কোচের চাকরি ছাড়লেন পোথাস।
ইনস্টাগ্রামে গত রাতে আবেগঘন এক পোস্টে বাংলাদেশকে বিদায়ের কথা জানালেন পোথাস। বাংলাদেশের ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই কোচ লিখেছেন, ‘যাই হোক, সব ভালো জিনিসের মতো এটারও শেষ হওয়া দরকার ছিল। বিসিবিতে থাকা অবস্থায় দারুণ কিছু মানুষের সঙ্গে সময় কাটিয়েছি। অনেক রেকর্ড ও ইতিহাস গড়েছি। দারুণ কিছু স্মৃতিও তৈরি হয়েছে।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ আজকের পত্রিকাকে আজ নিশ্চিত করেছে, গত বছরের ২০ ডিসেম্বর পারিবারিক কারণে পদত্যাগ করেছেন পোথাস। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন তিনি। তবে বাংলাদেশকে যে পোথা কতটা মিস করেন, সেটা তাঁর গত কয়েকদিনের পোস্ট দেখলেই বোঝা যাবে। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ধবলধোলাইয়ের ছবি রয়েছে। তাসকিন আহমেদের সঙ্গে ছবিও রয়েছে পোথাসের ইনস্টাগ্রামে। গত রাতে পোথাসের কোলাজ করা ছবিতে এই দুই ছবির (বাংলাদেশের সিরিজ জয়, তাসকিন) পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, মুশতাক আহমেদের সঙ্গে তোলা ছবিও রয়েছে। পোথাস লিখেছেন, ‘বাড়িতে এখন সময় কাটাচ্ছি। পরবর্তী অধ্যায়ে কী আছে, সেটা দেখছি। বাংলাদেশ ক্রিকেটকে শুভকামনা জানাই। সামনে তাদের এক রোমাঞ্চকর বছর আসছে। তোমাকে মিস করব।’
২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান পোথাস। সহকারী কোচ হলেও বাংলাদেশের ফিল্ডিং নিয়েই বেশি কাজ করতে হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে আছেন ফিল সিমন্স। মোহাম্মদ সালাহউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। আন্দ্রে অ্যাডামস বোলিং কোচের দায়িত্বে আছেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে