ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে শুরুতে দাপট দেখিয়েছিলেন মারুফ মৃধা। ভারতের যে ৭ উইকেট পড়েছে, তার মধ্যে ৫টিই তুলে নিয়েছেন মারুফ। এবার বাংলাদেশের ব্যাটারদের চেপে ধরেছেন ভারতীয় বোলাররা।
২৫২ রানের লক্ষ্যে বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম দারুণ শুরু করেন। শিবলি রয়েসয়ে খেললেও চড়াও হয়ে খেলতে যান জিসান। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন জিসান। বাংলাদেশের ওপেনার সপ্তম ওভারের পঞ্চম বলে রাজ লিম্বানিকে উড়িয়ে মারতে যান। পয়েন্টে উড়ন্ত ক্যাচ ধরেছেন মুরুগান অভিষেক। ১৭ বলে ৩ চারে ১৪ রান করেন জিসান। তাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ১ উইকেটে ৩৮ রান।
শুরুর ধাক্কা সামলাতে না সামলাতে বাংলাদেশের ইনিংসে এবার আঘাত হানেন সৌমি পান্ডে। অষ্টম ওভারের শেষ বলে পান্ডের আর্ম বল তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে যান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রিজওয়ান। এক ওভার বিরতিতে এসে আবারও আঘাত হানেন পান্ডে। দশম ওভারের চতুর্থ বলে শিবলিকে বোল্ড করেন পান্ডে। ৩৫ বলে ২ চারে ১৪ রান করেন শিবলি। বিনা উইকেটে ৩৮ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪১ রান।
দ্রুত ৩ উইকেট হারানোর পর সাবধানী ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটের জুটি ভাঙতে খুব একটা সময় লাগেনি। ১৫ তম ওভারের চতুর্থ বলে আহরার আমিনকে অসাধারণ ডেলিভারিতে এলবিডব্লুর ফাদে ফেলেন আর্শিন কুলকার্নি। বাংলাদেশের স্কোর হয়ে যায় তাতে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ৫০ রান। ১৫ বলে ৪ রানে এখন ব্যাটিং করছেন আরিফুল ইসলাম।
ভারতকে হারিয়েই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। এটাই বাংলাদেশ যুবাদের প্রথম বিশ্বকাপ। এরপর ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারত জিতেছে ইংল্যান্ডকে হারিয়ে। অন্যদিকে গত বছরের ডিসেম্বরেই যুবাদের এশিয়া কাপ জেতে বাংলাদেশ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪২ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে