শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৩ সালে। এরপর আর দেখা যায়নি মোহাম্মদ আশরাফুলকে। ফিক্সিং কাণ্ডে শেষ হয়ে গেল আন্তর্জাতিক ক্যারিয়ারই। বাংলাদেশ ক্রিকেটের অনেক জয় ও স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। কিন্তু বয়সটা এখন ৩৯ ছুঁই ছুঁই, এর সঙ্গে ফর্ম-ফিটনেসের ধারও কমেছে। আশরাফুল জানালেন, ব্যাট-প্যাড তুলে রাখার সময় এসেছে। এ বছর পরই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।
আজ ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষদিনে ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে আশরাফুল যোগ দেন মোহামেডানে। দুপুরের দিকে আজকের পত্রিকাকে আশরাফুল অবসর নিয়ে বলেন, ‘মোহামেডানের হয়ে এবার চ্যাম্পিয়ন হতে চাই, এটাই প্রত্যাশা। কারণ, এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগের শেষ মৌসুম। ২০০৯ সালেও মোহামেডানের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম।’
এ বছর পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে আশরাফুল বলেন, ‘এ বছর যে বিসিএল-এনসিএল আছে সেগুলো খেলব। এ বছর পরেই আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাব।’
বাংলাদেশে হয়ে আশরাফুল ৬১ টেস্টে ২৭৩৭, ওয়ানডেতে ১৭৭ ম্যাচে ৩৭৬৮ এবং ২৩ টি-টোয়েন্টিতে ৪৫০ রান করেছেন।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে