ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ থেকে ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু শুরুর আগেই সমাপ্তি ঘোষণা করা হলো সিরিজ নির্ধারণী ম্যাচটির।
করোনাভাইরাসের দাপটে বাতিল করা হয়েছে ম্যানচেস্টার টেস্ট। ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতই সিরিজ জিতল। সঙ্গে নতুন এক কীর্তিও গড়ল তারা। একই বছর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড জয় করা প্রথম দল এখন বিরাট কোহলিরা।
ম্যাচ নিয়ে শঙ্কার মেঘ কাটাতে গত রাতেই ইসিবির সঙ্গে আলোচনায় বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর আজ ম্যানচেস্টার টেস্ট বাতিলের ঘোষণা দিল ইংলিশ বোর্ড। শেষ টেস্টের আগে ফের করোনা থাবা বসায় বিরাট কোহলির দলে। ম্যানচেস্টারে পৌঁছানোর পর করোনায় আক্রান্ত হন দলের সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পার্মার। এ ঘটনায় গতকাল ট্রেনিং সেশন বাতিল করে হোটেলে ফিরে আসে দল। যদিও অন্য ২১ জনের ফল নেগেটিভই আসে। তাতে টিম ম্যানেজমেন্টের উদ্বেগ কাটলেও ম্যাচটা আর মাঠে গড়াল না।
এর আগে লিডসের হেডিংলিতে তৃতীয় টেস্ট চলাকালীন করোনায় আক্রান্ত হন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ রামাকৃষ্ণান শ্রীধর ও সাপোর্ট স্টাফ নীতিন প্যাটেল। তাঁরা বর্তমানে আইসোলেশনে আছেন। দুবার ফল নেগেটিভ এলেই মুক্ত জীবনে ফিরতে পারবেন তাঁরা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে