দক্ষিণ আফ্রিকার প্রথম নাকি ভারতের দ্বিতীয়—কার হাতে উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ? সেই প্রশ্নের মীমাংসায় আজ রাতে বার্বাডোজের কেনসিংটন স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে এক বছরের মধ্যে আইসিসির তিনটি ফাইনাল খেলছে ভারত। তবে আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতা হয়নি রোহিতদের। এবার কি সেই দুঃখ ঘুচবে তাঁদের?
১১ বছর ধরে আইসিসির কোনো ট্রফি জেতা হয়নি ভারতের। সবশেষ ২০১৩ সালে জিতেছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। দক্ষিণ আফ্রিকার ঘরে আইসিসির ট্রফি বলতে আছে শুধু এটি। ঢাকায় ১৯৯৮ সালে টুর্নামেন্টের প্রথম সংস্করণের শিরোপা জিতেছিল তারা। আর এবারই উঠেছে কোনো বিশ্বকাপের ফাইনালে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা—দুই দলই এবারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে অপরাজিত থেকে। শিরোপা লড়াইয়ে দুই দলই মুখোমুখি হচ্ছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হ্যান্ডরিকস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্তাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও তাব্রাইজ শামসি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৫ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৪ মিনিট আগে