
একদিকে নিউজিল্যান্ড সফরে ক্রিকেট মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল, আর দেশে ভোটের লড়াইয়ে ব্যস্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের মানুষ বলে, ভোটের মাঠেও তাঁদের সামনে আসে ক্রিকেটের প্রসঙ্গ।
কদিন আগে নির্বাচনী প্রচারে সাকিবকে দেখা গেছে সমর্থকদের সঙ্গে ক্রিকেট খেলতেও। এর মধ্যে সাংবাদিকেরাও ভিড় করছেন তাঁদের নির্বাচনী এলাকায়। ক্রিকেট ক্যারিয়ারে শেষের অধ্যায়ে আছেন সাকিব। তবে তাঁর ইচ্ছে, ২০২৫ পর্যন্ত ক্রিকেট চলিয়ে যাওয়া। এরপর অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছা তাঁর। তা-ই নয়, সুযোগ এলে বিসিবি সভাপতি হতে চান তিনি।
গত সপ্তাহে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা। এর আগে মাশরাফিও জানিয়েছিলেন, সুযোগ এলে বিসিবি সভাপতি হতে আপত্তি নেই তাঁর। এবার সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিব ও মাশরাফি—দুজনই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তাঁদের খুব কাছ থেকে দেখেছেন পাপন। কিন্তু বোর্ড সভাপতি হওয়ার সক্ষমতা ও পরিচালনার দক্ষতা কার মধ্যে ভালো দেখতে পান পাপন? কিন্তু এর উত্তর দিতে চাইলেন না বর্তমান বোর্ড সভাপতি। নির্বাচনের সময় এড়িয়ে গেলেন এমন জটিল প্রশ্ন। তবে আজ ভৈরবে নিজের নির্বাচনী এলাকায় বিসিবি সভাপতি এতটুকু বললেন, ‘বলা মুশকিল, এটা বলা মুশকিল, এটা বলা কঠিন, এটা এত সহজ না। এটা আসলে কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।’ সম্প্রতি বোর্ড সভাপতিও বলেছিলেন, তিনি আর বেশি দিন নেই। তবে সেটি পরিষ্কার কোনো কিছু ইঙ্গিত করে না।
সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পাপন বললেন, ‘ওর সঙ্গে আমার যে কথা হয়েছে, ও খেলবে। ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা, সেটাই জানি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে