বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই দলের অবস্থা ভিন্ন। ইতিহাস গড়ার পর বাংলাদেশ ক্রিকেট দল করছে আনন্দ উল্লাস। নাজমুল হোসেন শান্তরা পাচ্ছেন একের পর এক অভিনন্দনের বার্তা। অন্যদিকে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
বাংলাদেশ গতকাল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে বিকেলের মধ্যেই গড়ে ফেলে ইতিহাস। শান্তরা যেখানে উদযাপনে মত্ত, তখন সিরিজ হারের হতাশা ঘিরে ধরে পাকিস্তান দলকে। শেষ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘আমরা জাতির কাছে ক্ষমা চাইছি। পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে কী করা যায়, আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
পাকিস্তানের জন্য রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট ছিল সিরিজে টিকে থাকার লড়াই। এই ম্যাচে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে, তখন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। সফরকারীদের এমন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ১৬৫ রানের জুটি। প্রথম ইনিংসের ১০ উইকেটের মধ্যে খুররম শেহজাদ ৬ উইকেট ও মীর হামজা নেন ২ উইকেট।
খুররম ও হামজা এ দুই পেসার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে শুরুতে চাপে ফেলেন। ৪০ রান করা জাকির হাসানকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন হামজা। বাংলাদেশের আরেক ওপেনার সাদমানকে ফেরান খুররম। তবে ৭১ রানে ২ উইকেট হারানোর পর তেমন কোনো চাপে পড়েনি বাংলাদেশ। সফরকারীদের ৬ উইকেটের জয়ের পর মাসুদ বলেন, ‘দুর্ভাগ্যবশত খুররমকে আজ (গতকাল) পুরোপুরি আমরা পাইনি। আমার মতে আমরা সেখানে হেরে গেছি যখন বাংলাদেশ ৬ উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়ানোয়। যদি আরও একটা উইকেট আমরা নিতে পারতাম। মীর হামজা ক্লান্তিহীন বোলিং করে গেছে। অতিরিক্ত এক পেসারের ওয়ার্কলোড নিজের কাঁধে নিয়েছে।’
পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলে সুখবর পেয়েছে বাংলাদেশ। ৪৫.৮৩ সফলতার হার নিয়ে শান্তর দল এখন অবস্থান করছে চারে। এক ও দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ ও ৬২.৫০। সিরিজ হারের পর বেকায়দায় থাকা পাকিস্তান ১৯.০৫ শতাংশ সফলতার হার নিয়ে আটে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে