এশিয়া কাপে মোহাম্মদ নবীর ব্যর্থতায় টি-টোয়েন্টিতে অলরাউন্ডারে শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে নবীর কাছেই শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার।
এশিয়া কাপের পর দুজনেই জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এশিয়া কাপের পর ও র্যাঙ্কিং প্রকাশের মাঝে আফগানিস্তানের কোনো খেলা না থাকলেও বাংলাদেশের ছিল। আরব আমিরাতে বিপক্ষে দুই ম্যাচের সিরিজে না খেলায় সাকিবের দুই ম্যাচের পয়েন্ট কাটা গেছে। আর নবীর দেশের কোনো খেলা না থাকায় পয়েন্ট কাটা যায়নি তাঁর। এ জন্য পূর্বের ২৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আফগানিস্তানের এই অলরাউন্ডার। আর ২৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সাকিব।
টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেও ওয়ানডেতে এক নম্বরেই আছেন সাকিব। এখানেও তাঁর প্রতিদ্বন্দ্বী নবী। ৩৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশি অলরাউন্ডার। ৩২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার।
বর্তমানে সাকিব ও নবী দুজনেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। সিপিএলে অম্ল-মধুর ফর্ম আছেন সাকিব। আগামীকাল ভোরে দ্বিতীয় কোয়ালিফারে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে খেলবেন সাকিব।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৬ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে