নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমেই হ্যাটট্রিক করলেন ম্যাডিসন ল্যান্ডসম্যান। গতকাল বেনোনির উইলিমুর পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়লেন প্রোটিয়া এই লেগ স্পিনার।
স্কটল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে ঘটনা। ওভারের দ্বিতীয় বলে ল্যান্ডসম্যানকে পুল করতে গিয়েছিলেন স্কটিশ ব্যাটার মরিয়ম ফয়সাল। টপ এজ হয়ে বল চলে যায় কারাবো মেসোর গ্ণাভসে। তৃতীয় বলে নিয়াম মুইরের শট সোজা চলে যায় কাভারে দাঁড়িয়ে থাকা ওলুলো সিয়োর হাতে। এরপর চতুর্থ বলে ওরলা মন্টগোমারিকে বোল্ড করেন ল্যান্ডসম্যান। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার।
গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথেরিন ফ্রেজার। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১১২ রান করে দক্ষিণ আফ্রিকা। ১১৩ রান তাড়া করতে গিয়ে ১৭ ওভারে ৬৮ রানে অলআউট হয় স্কটিশরা। ৪৪ রানে জিতে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে এখন দক্ষিণ আফ্রিকা। আর দুই ম্যাচের দুটিতেই হেরে ৪ নম্বরে রয়েছে স্কটিশরা।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১৪ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে