জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলে রয়েছে পাঁচ নতুন মুখ। রাখা হয়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াসহ তারকা ক্রিকেটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই সিরিজ হওয়ায় শারীরিক ধকল বিবেচনায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।
জিম্বাবুয়ে সিরিজে অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করবেন শুভমান গিল। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন আইপিএল দুর্দান্ত পারফরম করা অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নিতীশ রেড্ডি, ধ্রুব জুরেল ও তুষার দেশপান্ডে।
আগামী ৬ জুলাই শুরু হবে জিম্বাবুয়ে-ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব ম্যাচই হবে হারারে ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ খেলার পর দিনই দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। বাকি তিন টি-টোয়েন্টি হবে ১০,১৩ ও ১৪ জুলাই। শেষ ম্যাচ হালেও প্রথম চার ম্যাচই হবে দিনের আলোয়।
জিম্বাবুয়ে সিরিজের পর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তারপর নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিনটি টেস্ট। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রয়েছে ৪টি টি-টোয়েন্টি।
ভারতের জিম্বাবুয়ের সফরের দল: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নিতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৭ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৯ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৪ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৪ মিনিট আগে