তালেবানরা আফগানিস্তান দখলে নেওয়ার পর থেকে পরিবার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। দেশটির এই চলমান সংকটাপন্ন সময়ে শিষ্যদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আফগানিস্তানের সাবেক ব্যাটিং কোচ উমেশ পাটওয়ালও। পরে পাটওয়াল নিজেই ক্রিকেটারদের খোঁজখবর নিয়ে জানিয়েছেন, আফগানিস্তানে নিরাপদেই আছে রশিদ-নবীদের পরিবার।
মোহাম্মদ নবী, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি ও হযরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে নিজে থেকেই যোগাযোগের চেষ্টা করেন পাটওয়াল। তাঁর এই চেষ্টা বৃথা যায়নি। এই চার ক্রিকেটারই পাটওয়ালকে জানিয়েছেন, তাঁদের পরিবার এখন নিরাপদে আছে। ভারতীয় সংবাদমাধ্যমকে পাটওয়াল বলেছেন, ‘শিনওয়ারি, জাজাই, নবী ও রশিদ খানের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে তাদের পরিবার নিরাপদে আছে।’
কাবুলে থাকার সময় নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন পাটওয়াল। তালেবানদের ক্রিকেটপ্রীতি নিয়ে তিনি বলেছেন, ‘আমিও একসময় কাবুলে ছিলাম। তখন শুনেছিলাম, তালেবানরা ক্রিকেট ও ক্রিকেটারদের ভালোবাসে।’
আফগানিস্তানের ক্ষমতার এই পালাবদলের সময় ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলছেন রশিদ ও নবী। শত শত আফগান যখন দেশ ছাড়ছিলেন, তখন আফগানিস্তানে অবস্থান করছিল তাঁদের পরিবার। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা।
কদিন আগে রশিদের দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনও। তিনি বলেছিলেন, ‘তার (রশিদ খান) বাড়িতে অনেক কিছুই ঘটছে। মাঠের সীমানার কাছে দাঁড়িয়ে তার সঙ্গে অনেক কথা হয়েছে। সে খুবই দুশ্চিন্তায় আছে। তার পরিবার আফগানিস্তানে আটকে পড়েছে। এখনো তাদের দেশ থেকে আনতে পারেনি।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে