
টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিততে ফরচুন বরিশাল আছে এক পা দূরে। মিরপুরে গত রাতে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠল তামিম ইকবালের বরিশাল। শুধু শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলাতে সুদূর নিউজিল্যান্ড থেকে তারকা ক্রিকেটারকে নিয়ে এলেন তামিমরা।
ফাইনাল খেলতে আজ ঢাকায় এসেছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। ফরচুন বরিশাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশামের নিউজিল্যান্ড, বরিশাল দুই দলের জার্সি পরিহিত ছবি পোস্ট করেছে। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছে, ‘জিমি এসে গেছেন। শুক্রবারের ফাইনালের আগে জিমি নিশাম ঢাকায় পা রেখেছেন।’ বরিশাল হ্যাশট্যাগ দিয়েছে সাউদার্ন আর্মি।
বরিশাল ফাইনালে কাকে পাচ্ছে, সেটা জানা যাবে আগামীকাল। মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দল শুক্রবার সন্ধ্যায় বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে তামিমদের বিপক্ষে খেলবে। এর আগে ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা ফেসবুকে জানিয়েছিল বরিশাল। বিপিএল ক্যারিয়ারেরই অভিষেক হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। তবে মিলনে এখনো কোনো ম্যাচ পাননি বিপিএলে। মিলনে, নিশাম দুই কিউই ক্রিকেটারকে ফাইনালে হয়তো দেখা যেতে পারে।
শেষ ভাগে এসে বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানো বিপিএলে নতুন কিছু নয়। ২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল প্লে-অফ অংশে নিয়েছিল ডেভিড মিলারকে। সেবার এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল এই তিন ম্যাচ খেলেছিলেন মিলার। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে বিপিএল ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ গতবারই পায় বরিশাল। জয়সূচক রানটা মিলারের ব্যাট থেকেই এসেছিল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৪৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে