বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ আগামী বছরের অক্টোবর পর্যন্ত থাকার কথা। তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির এই পরিচালনা পরিষদ কবে ভেঙে যাচ্ছে, সেটিই হচ্ছে বড় প্রশ্ন।
সূত্র জানায়, নিয়মের মধ্যে থেকে বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে কীভাবে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা যায়, সেই চেষ্টা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে তারা বেশ কয়েকজন সংগঠক, সাবেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদও। বিষয়টি নিশ্চিত করে ফারুক আহমেদ গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয় থেকে যোগাযোগ করেছে। ওরকম সুযোগ হলে আসব। যে জন্য ছেড়েছিলাম, সেই সমস্যা তো এখন আর নেই। এটা হলে একটা নতুন শুরু হবে। নীতিনির্ধারণে যদি আসতে পারি, অসুবিধা তো নেই।’ কীভাবে বোর্ডের পরিবর্তন হবে, সে বিষয় অবশ্য এখনই নিশ্চিত করে কিছু বলেননি ফারুক, ‘যা করার, নিয়মের মধ্যে করতে হবে। তারা (সরকার) সংস্কারের চিন্তা করছে। যে গঠনতন্ত্র আছে, ওটার মধ্যেই করতে হবে। কিছু পরিবর্তন তো আসবেই। ধীরে ধীরে হয়তো (সংস্কার) করবে। অনেকে দেশে নেই, এটা বিরাট চ্যালেঞ্জ। অনেকে আবার বোর্ডে আসতে চায় না।’
যদি গঠনতন্ত্র অনুসরণ করে অন্তর্বর্তী কমিটি হয়েই যায়, সেখানে বর্তমান পরিচালনা পরিষদের স্বচ্ছ ভাবমূর্তির পরিচালকেরা জায়গা পেতে পারেন কি না, এ বিষয়ে ফারুকের অভিমত, ‘বর্তমান পরিচালনা পরিষদের মধ্যে কেউ কেউ হয়তো থাকবেন। পরিবর্তন দরকার, তবে পুরো সিস্টেম হুট করে ওলটপালট করা যাবে না।’
ক্রীড়া মন্ত্রণালয় থেকে যোগাযোগ করেছে। ওরকম সুযোগ হলে আসব। যে জন্য ছেড়েছিলাম, সেই সমস্যা তো এখন আর নেই। এটা হলে একটা নতুন শুরু হবে। নীতিনির্ধারণে যদি আসতে পারি, অসুবিধা তো নেই।’
ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক
অন্তর্বর্তী সরকারের আরেকটি বড় চ্যালেঞ্জ, অক্টোবরে দেশের মাঠে নারী বিশ্বকাপ আয়োজন ঠিকঠাকভাবে করা। কিন্তু বাংলাদেশে কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বিশ্বকাপ আয়োজনের আশা ধীরে ধীরে কমে আসছে। এই দেশগুলো যেভাবে তাদের নাগরিকদের জন্য বাংলাদেশের পাশে ‘ডু নট ট্রাভেল’ দিয়ে রেখেছে, তাতে বিসিবির কপালে চিন্তার ভাঁজ ক্রমেই বাড়ছে। তবে বিসিবির জন্য স্বস্তির খবর, নিরাপত্তার ব্যাপারে তারা সরকারের কাছ থেকে শতভাগ নিশ্চয়তা পাচ্ছে। নিরাপত্তার পুরো বিষয়টির দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর ও সিলেট ভেন্যুর দায়িত্ব বুঝে নিতেও প্রস্তুত সেনাবাহিনী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘এটা বিসিবি মূলত দেখছে। আইনশৃঙ্খলার বিষয়টি সরকার নিশ্চয়তা দিয়েছে। তবু বিষয়টি শুধুই আমাদের ওপর নির্ভর করে না। নির্দিষ্ট দেশগুলোর (ভ্রমণ নিয়ে) পর্যবেক্ষণ আছে।’
আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। এত বড় আয়োজন সফল করতে এ সময়ে বিসিবির পরিচালনা পরিষদের একটি বৈঠকও খুব জরুরি ছিল। কিন্তু সেই বৈঠক হবে কী করে, যেখানে বর্তমান পরিচালনা পরিষদের ভবিষ্যতের পাশে বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন বসে আছে!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে