
আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলটি ছেড়ে দিলেই পারতেন সৌম্য সরকার। বিরাট কোহলির মতোন ব্যাটার হলে এই বলে নিশ্চিত কাভার ড্রাইভের চিন্তাভাবনা করতেন। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে দ্বিধাথরথর চিত্তের সৌম্য আর বদলালেন কই! লিটন দাসও কি পাল্টাতে পেরেছেন নিজেকে?
গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ রান করে রংপুর রাইডার্সকে শিরোপা জিতিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আসা সৌম্যের। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তুলতেই সেই পুরোনো দৃশ্য। ডিফেন্স করতে গিয়ে উল্টো শাই হোপের গ্লাভসে বন্দী হয়ে বাংলাদেশি ওপেনার ফেরেন ১৮ বলে ১৯ রান করে।
জীবন পাওয়া লিটন (২) ফিরেছেন রোমারিও শেফার্ডের বল খোঁচা মেরে। তার আগেই ফিরতে পারতেন তিনি। আলজারির বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন লিটন। কিন্তু উইন্ডিজের কেউ রিভিউর আবেদন না নেওয়ায় বেঁচে যান। তবে দ্রুত দুই উইকেট হারালেও পাওয়ার প্লেতে ইতিবাচক ব্যাট করেছে বাংলাদেশ।
চাপমুক্ত করে দলকে এগিয়ে নিচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম (৫১) ও অধিনায়ক মেহেদী হাসান ৩০)। তৃতীয় উইকেটে দুজনে করেছেন ৬৩ রানের জুটি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেটে ১০৯ করেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে ফিফটি পেয়েছেন তানজিদ।

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
১৬ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৩ ঘণ্টা আগে