
ঢাকা টেস্টে প্রশ্নপত্র একরকম ফাঁসই ছিল। ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে স্পিনের বিপক্ষে। প্রথম দিনের প্রথম সেশনে সেই পরীক্ষায় নাকাল অবস্থা বাংলাদেশের ব্যাটারদের। ৪ উইকেটে ৮০ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে তারা।
ফাস্ট বোলিং দিয়ে বোলিং আক্রমণ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে সেটির স্থায়িত্ব ছিল মাত্র ৫ ওভার পর্যন্ত। ‘ঘূর্ণিযুদ্ধে’ পেস বোলিং যেন বিলাসিতা। সময়ক্ষেপণ না করে ষষ্ঠ ওভার থেকেই এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারকে দিয়ে স্পিন আক্রমণ শুরু করে নিউজিল্যান্ড।
১১ তম ওভারে ব্রেকথ্রু এনে দিয়েছেন দ্বিতীয় টেস্টে ফেরা স্যান্টনারই। কম গতির বল ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন ওপেনার জাকির হাসান। কিন্তু ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায় বল। মিড অনে দারুণ ক্যাচ নেন কেন উইলিয়ামসন। ২৯ রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশ দলের। ২৪ বলে ৮ রান আসে জাকিরের ব্যাট থেকে।
পরের ওভারে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফেরান প্যাটেল। শুরু থেকেই কিছুটা নড়বড়ে ছিলেন জয়। ১২তম ওভারে প্যাটেলের বল ব্যাটের ভেতরের কানায় লেগে শর্ট লেগে টম লাথামের হাতে জমা পড়ে। ৪০ বলে ১৪ রানের ইনিংস খেলেছেন জয়।
দুই ওপেনারই ২৯ রানে ড্রেসিংরুমে ফেরেন। ২৯ থেকে ৪৭ রান; অর্থাৎ ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ দল। ১৪তম ওভারে প্যাটেলের বলে ইনসাইড-এজ হয়ে উইকেটকিপার টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক (৫)। পরের ওভারে স্যান্টনারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত (৯)।
পঞ্চম উইকেটে বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। দুজনে তুলেছেন ৩৩ রান। মুশফিক ১৮ ও দিপু ১৪ রানে অপরাজিত আছেন।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১৩ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৮ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৭ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে