২০২১ সালে সবশেষ আয়োজিত কোপায় শিরোপা জেতে আর্জেন্টিনা। দলটি এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, সেখানে নেই পাওলো দিবালার নাম। দিবালাকে না রাখার কারণ জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৯ ও ১৪ জুন ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি সামনে রেখে প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল গত ১৯ মে ঘোষণা করে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি, আনহেল দি মারিয়াসহ আট ফরোয়ার্ড থাকলেও জায়গা হয়নি দিবালার। এমনকি সবশেষ কয়েক সফরে আকাশি-নীলদের দলে ছিলেন না তিনি। এতে করে তাঁর কোপা আমেরিকায় খেলা অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে। দিবালার কপাল না খুললেও দলে ফেরেন আনহেল কোরেয়া। সাংবাদিকদের গতকাল স্কালোনি বলেন, ‘তার (দিবালা) জন্য আমাদের সবারই ভালোবাসা আছে, কিন্তু দল সব সময় সবার আগে। সব পরিস্থিতি বিবেচনায় এবং কিছু জায়গায় আমাদের সমস্যা রয়েছে। সে কারণে তাকে দলে রাখিনি আমরা।’
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে গত বছরের নভেম্বরে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইপর্বে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। আর্জেন্টিনা ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে আকাশি-নীলদের কোচের পদ থেকে সরে যাওয়ার আভাস দিয়েছিলেন স্কালোনি। পরে নিজের সিদ্ধান্ত বদলে কোপা আমেরিকা পর্যন্ত থাকার কথা জানান স্কালোনি। তবু স্কালোনি থাকছেন কি থাকছেন না, তা নিয়ে গুঞ্জন চলছিল। এবার কোপা আমেরিকার আগে ভক্ত-সমর্থকদের সুখবর দিয়েছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমার বছরটা (২০২৩) তেমন ভালো যাচ্ছিল না, মনে হচ্ছিল এখন আমার থামা উচিত। আজ আমি সব প্রাণশক্তি নিয়ে হাজির হয়েছি। সত্যি বলতে গত নভেম্বরে যা অনুপস্থিত ছিল। যত দিন পর্যন্ত এএফএ সভাপতি আমাকে এখানে চান, তত দিন আমি আছি।’
চোটের সঙ্গে এ বছর লড়াই চলছে লিওনেল মেসির। ইন্টার মায়ামির মূল একাদশেও তাকে মাঝেমধ্যে দেখা যায় না। মেসির ফিটনেস নিয়ে স্কালোনি বলেন, ‘ভালো দিক হচ্ছে, চোটের পর মেসি তার দলের (ইন্টার মায়ামি) সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছে। আমরা তাকে পুরোদস্তুর ফিট হিসেবে দেখছি। অনুশীলনের জন্য আগামীকাল সে দলে যোগ দেবে।’
আরও পড়ুন:

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১৩ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে