দুই দলের তরুণ ক্রিকেটারদের কাছেই সিরিজটা নিজেদের প্রমাণের দারুণ এক সুযোগ হয়ে এসেছে। কাল গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে ভারতীয় সংবাদকর্মীরা ভারতের সম্ভাব্য একাদশ অনুমান করছিলেন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারদের ভাবনায় রেখে। আইপিএল মাতানো এই ক্রিকেটাররা পরিচিতি পেয়েছেন বিগ হিটিং দক্ষতায়।
বাংলাদেশ দলে সেভাবে বিগ হিটার না থাকলেও তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিশাদ কিছুটা নজর কেড়েছেন বড় বড় শট খেলে। টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসান বিদায় নেওয়ার পর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভবিষ্যতে কে হবেন বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার? মহাতারকা সন্ধানে হৃদয় বাতলে দিলেন এক সহজ সূত্র। কাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা বলতে পারব না, এটা সময়ই বলে দেবে। আগে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। পারফর্ম যদি করি, দলের ফল যদি ভালো হয়, দেখা যাবে এখান থেকেই ইনশা আল্লাহ ভবিষ্যতে আসবে অনেকে। আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা ছাড়া কিছু চিন্তা করা যায় না। সবাই পারফর্ম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।’
সাকিব-পরবর্তী কে বা কারা হবেন বড় তারকা, সেটি সময়ের ওপরই ছেড়ে দিতে হবে। তবে একজন সাকিব আল হাসানকে আরও অনেকের মতো মিস করছেন হৃদয়ও। তারকা অলরাউন্ডারের শূন্যতা কাটিয়ে উঠতে হৃদয় অবশ্য বেশ আশাবাদীও, ‘অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে বিদায় নিতে হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে কাটিয়ে উঠব।’
২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য হৃদয় জানেন, কীভাবে চ্যাম্পিয়ন হতে হয়। ওই দল থেকে উঠে আসা ছয় ক্রিকেটার এখন খেলছে জাতীয় দলে। ছয়জন বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার যে দলে, তাদের ফল ভিন্ন কিছুই হওয়ার কথা। তবে হৃদয় মনে করেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বিশেষ অর্জন হলেও সেটি এখন অতীত, তাঁদের এখন আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জনের দিকে ছুটতে হবে। হৃদয় বললেন, ‘অবশ্যই ওটা আমাদের আত্মবিশ্বাস দেয়। একটা বড় অর্জন ছিল আমাদের জন্য। সেসব নিয়ে এখন চিন্তা করার সময় নেই। এখন আমরা যদি এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্টে ভালো করতে পারি, তখন আমাদের ওই অভিজ্ঞতা বা অর্জন বলেন, কাজে লাগবে। আমরা যদি এখানে (আন্তর্জাতিক ক্রিকেটে) ভালো করতে না পারি, তাহলে মনে হয় না, এটা এখানে কোনো কাজে আসবে।’
বিগ হিটিংয়ে নিজেকে কিছুটা চেনানো হৃদয়ের ব্যাটিং পজিশন এখনো নির্দিষ্ট নয়। চার নম্বর দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু করলেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচে এমনকি ছয়েও নেমেছেন। নিজের ব্যাটিং পজিশন নিয়ে হৃদয়ের ব্যাখ্যা, ‘আমি অনেক পজিশনে ব্যাটিং করেছি ঠিক আছে, কিন্তু এটা তো দলের পরিকল্পনা ছিল। দল যেভাবে চাইবে, সেভাবে চেষ্টা করেছি দলকে দিতে। যদি এ রকম পরিকল্পনা থাকে, আমি একটা জায়গায় থিতু হব বা যদি দল আমাকে চায়, তাহলে হবে। সব খেলোয়াড়ই জাতীয় দলে এসে তার পছন্দের জায়গা পায় না, খেলতে পারে না। এই জায়গাটা তৈরি করতে হয়। ওই জায়গাটা যখন পাওনা হয়ে যাবে, তখন এমনি চলে আসবে।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৬ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২২ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে