নিউজিল্যান্ড-আফগানিস্তানের ঐতিহাসিক টেস্টে টসের সুযোগ হয়নি তিন দিনেও। দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। তার আগেই ‘পরিত্যক্ত’ হওয়ার স্পষ্ট ধারণা মিলে গ্রেটার নয়ডায়। আজ টেস্টের তৃতীয় দিনও একই ঘটনা, টানা বৃষ্টির কারণে কাভার তোলার সুযোগ হয়নি।
আগের দিন রাতের মুষলধারের বৃষ্টিতেই পর দিনের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ড-আফগানিস্তানের। সর্বশেষ কোনো টেস্টের প্রথম তিন দিনে খেলা হতে পারেনি ২০০৮ সালের অক্টোবরে। সেটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে।
নয়ডার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে যেন সেই স্মৃতি আবারও সতেজ হয়ে উঠল। পরের দুই দিনেও খেলা নিয়েও রয়েছে যথেষ্ট শঙ্কা। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেই এলাকায়। মাঠের আউটফিল্ড এমনিতেই সুবিধাজনক ছিল না, সঙ্গে পানি নিষ্কাশন আধুনিক ব্যবস্থাও নেই। গতকাল বৈদ্যুতিক পাখা দিয়েও চেষ্টা করা হয়েছিল মাঠ শুকানোর।
অনুশীলনের জায়গা থেকে শুকনো ঘাসের ব্লক তুলে এনে মূল মাঠের ভেজা জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। এত বৃষ্টির মাঝে সব চেষ্টাই বৃথা হয়ে গেল। এই মাঠে অনুশীলন করতে গিয়ে পা পিছলে অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে গেছেন ইব্রাহিম জাদরান। আফগান ক্রিকেটারদের কথায় ইতিমধ্যে নাখোশ প্রকাশ পেয়েছে মাঠের সুযোগ-সুবিধার ব্যাপারে।
ক্রিকেটে নিউজিল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস—খেলেছে ৪৭০ টেস্ট। আফগানিস্তান খেলেছে সব মিলিয়ে ৯ টেস্ট। ২০১৮ সালের জুনে টেস্টে অভিষেক ম্যাচ খেলে আফগানরা। অভিজ্ঞতা কম হলেও অর্জনে কিন্তু বেশ এগিয়ে তারা। ৯টি টেস্ট খেলে, তিনটি জয়, নবাগত কোনো টেস্ট খেলুড়ে দলের জন্য দারুণ কিছুই। বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা। বড় দলগুলোর বিপক্ষে বেশি খেলার সুযোগও মেলে না।
টেস্ট না খেললেও আফগানিস্তান ও নিউজিল্যান্ড তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছে। এর মধ্যে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের ৮৪ রানে হারিয়ে নিজেদের একমাত্র জয় পেয়েছিল আফগানরা। এ ছাড়া অন্য সব ম্যাচে তারা হেরেছে বড় ব্যবধানে।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে