কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অবশেষে দেখা মিলল অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই জ্বলে উঠেছেন তিনি। সাকিবের পাশাপাশি শরীফুল ইসলাম তাঁর ছন্দ ধরে রেখেছেন। দুই বাংলাদেশির দুর্দান্ত পারফরম্যান্সে ছুটছে বাংলা টাইগার্স মিসিসাউগার জয়রথ।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ২ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলা টাইগার্স। সাকিব-শরীফুল দুজনেই একটি করে উইকেট পেয়েছেন। পাশাপাশি ইকোনমিকাল বোলিংও তাঁরা করেছেন। দুই বাংলাদেশিই ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেছেন। সাকিব ৩০ রান খরচ করেছেন এবং শরীফুল দিয়েছেন ৩১ রান। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাকিব। ৩ ছক্কা মেরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স।
টস জিতে গত রাতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টরন্টো ন্যাশনালস অধিনায়ক কলিন মুনরো। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে বাংলা টাইগার্স। রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টরন্টো। একই সঙ্গে বাড়তে থাকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তোলার চাপ। শেষ ওভারে হাতে ৪ উইকেট নিয়ে টরন্টোর দরকার হয় ১৮ রান। আলী খানের বেহিসেবি বোলিংয়ে চূড়ান্ত ওভারে আসে ১৫ রান। দুটি ওয়াইডের সঙ্গে নো বলে একটি চার হজম করেছেন তিনি।
বাংলা টাইগার্সের ২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ভিসে। সাত নম্বরে নেমে ১৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩টি করে চার ও ছক্কা মেরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। বোলিংয়ে ২৮ রানে নিয়েছেন এক উইকেট।
৪ ওভারের বোলিংয়ে এক ওভার মেডেন দিয়েছেন তিনি।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৬ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২২ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে