
সিলেট টেস্টে তাইজুল ইসলাম ২৬ ওভার বল করে ১২৩ রান দিয়ে শিকার করেছিলেন মাত্র ২ উইকেট। পঞ্চাশের বেশি টেস্ট খেলা হলেও প্রত্যাশিত উইকেট না পাওয়াটা এ বাঁহাতি স্পিনারের জন্য কিছুটা হতাশার ছিল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে ঝলক দেখিয়ে তাইজুল প্রকাশ করলেন আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে তাঁর আক্ষেপের কথা।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকলেও, উইকেটের সহায়তায় এগিয়ে থাকা প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না।’
সংবাদমাধ্যম থেকে তাইজুলের কীর্তির দিনে প্রশ্ন উঠেছিল সিলেটে হারার পর চট্টগ্রামে কি ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে? তাইজুলের সরল জবাব, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। হারার পর এখানে এ রকম হয়েছে। তবে আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’
বর্তমানে নিজেদের মাঠে বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে টেস্ট ম্যাচ খেলে। সাম্প্রতিক সময়ে উইকেট শিকারে তাইজুলের সঙ্গে অভিন্ন লড়াই হয়েছে সাকিব আল হাসানের। ঢাকায় তাইজুলের উইকেট এখন পর্যন্ত উইকেট সংখ্যা ৮২ টি, সিলেটে শিকার করেছেন ২৬টি উইকেট, আর চট্টগ্রামে সাকিব এগিয়ে আছেন ৬৮ উইকেট নিয়ে। যদিও বর্তমানে সাকিব টেস্ট দলের বাইরে (অনানুষ্ঠানিক বিরতিতে), তাই মাত্র ১১ উইকেট দূরে থাকা তাইজুলের (৫৭ উইকেট) জন্য চট্টগ্রামে না হোক সামনের কোনো টেস্ট কয়েক ম্যাচ খেললেই সাকিবকে টপকে যাওয়াটা এখন সময়ের ব্যাপার।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে সেরাদের মধ্যে সেরা হওয়ার। আমি আসলে দেখি কতটুকু ভালো করতে পারছি। নিজেকে পুরোপুরি সন্তুষ্ট মনে হয় না, যতক্ষণ না অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যতটা সম্ভব এগোতে। আমি কখনো ভাবিনি সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে হবে। সাকিব ভাই দেশের জন্য অনেক ভালো কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশা-আল্লাহ। আমার চাওয়া, সবাই ভালো করুক, যেন দেশের জন্য আমরা আরও বড় কিছু করতে পারি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে