রোমাঞ্চ জাগিয়ে শেষ পর্যন্ত টাই হয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজের শেষ ওয়ানডে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, টাইয়ের পর কেন সুপার ওভারে গেল না ম্যাচ?
ম্যাচ শেষে জানা গেছে, বাইলজে সুপার ওভার ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের সময় শেষ হয়ে আসায় সুপার ওভার হয়নি। বাংলাদেশ ইনিংসের সময় বৃষ্টিতে ৪০ মিনিট বন্ধ ছিল খেলা। ফলে খেলা শেষ হতে হতে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে যায়।
ম্যাচ শেষে ভারতীয় নারী দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা জানিয়েছেন, সুপার ওভার থাকলে তাঁরা এটা সাদরে গ্রহণ করতেন। সুপার ওভারের প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এমন এক প্রশ্নে মান্ধানা বলেছেন, ‘আমরা অবশ্যই খেলতে চাইতাম (সুপার ওভার)। আমার মনে হয় সুপার ওভার নিয়ে আমাদের কাছে কোনো প্রস্তাব ছিল (ম্যাচ অফিশিয়ালদের পক্ষ থেকে)। সবকিছু চূড়ান্ত হয়েছিল। যদি এমন ব্যাপার (প্রস্তাব) থাকত, তাহলে আমরা চোখ বুজে সুপার ওভার খেলতাম। কিন্তু যেটা হয়েছে, এ ধরনের ম্যাচ মেয়েদের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে দারুণ ভূমিকা রাখবে।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে