চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ বলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। সেই ম্যাচের ধাক্কা সামলে ওঠার আগেই বড় এক ধাক্কা খেয়েছে দ্বিতীয় ম্যাচে, যে ধাক্কায় এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পথে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ৪ উইকেটে হারার পর গতকাল ঘুরে দাঁড়ানোর ম্যাচে ১ রানে হেরেছে পাকিস্তান। দলের এমন হারে বেজায় চটেছেন শোয়েব আখতার। টুর্নামেন্ট থেকে পাকিস্তান বিদায় নেবে এটা আগে থেকেই বলে আসছেন এমন দাবিও করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা।
আর আজ নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়েছেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে খ্যাত এই গতিতারকা জানিয়েছেন, সেমিফাইনালেই বিদায় নেবে ভারত। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ গতির বোলার।
শোয়েব বলেছেন, ‘এটি সত্যিই হতাশাজনক। আমি আগেই বলেছি, পাকিস্তান এ সপ্তাহেই দেশে ফিরবে। আর ভারত দেশে ফিরবে সেমিফাইনাল খেলে। কারণ, ভারতের এই দলটাও ভালো নয়।’ শোয়েবের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে আগামী ৯ নভেম্বর কিংবা ১০ নভেম্বর বিদায় নেবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
টুর্নামেন্টে বাবরের অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়েও কথা বলেছেন শোয়েব। বাবরের বিষয়ে অবশ্য নতুন করে সমালোচনা করছেন না পাকিস্তানের সাবেক এই গতিতারকা। অনেক আগে থেকেই তাঁর সমালোচনা করে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েব বলেছেন, ‘তিনে ব্যাটিং করা উচিত বাবরের। শাহীন শাহ আফ্রিদির ফিটনেসে একটি বড় ত্রুটি ছিল। তার চেয়েও বড় ত্রুটি ছিল অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টে। আমরা তোমাকে সমর্থন করছি, কিন্তু তুমি এটা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছ? তুমি টুর্নামেন্টে একাই হাঁটতে পার না। আর এমনটা আশা করতে পার না যে প্রতিপক্ষরা তোমাকে জিতিয়ে দেবে।’

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
১৬ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৩ ঘণ্টা আগে