
বিরাট কোহলির সিডনি সিক্সার্সে যোগ দেওয়ার খবরটা রীতিমতো চমক জাগানিয়া। ভারতের ঘরোয়া ক্রিকেটের বাইরে কখনো যে কোহলি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলেননি, তাঁর সিডনিতে খেলার কথা শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। আসলে ভক্ত-সমর্থকদের সঙ্গে মজা করতেই এমনটা করেছে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি।
ভারতের জার্সিতে কোহলির একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ভোরে সিডনি সিক্সার্স পোস্ট করেছে। সিডনির ফটোকার্ডে লেখা, ‘স্বাগত বিরাট কোহলি।’ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের এই ফ্র্যাঞ্চাইজি ক্যাপশন দিয়েছে, ‘কিং কোহলি। বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে পরের দুই মৌসুমের জন্য সিক্সারের অংশ হয়েছেন।’ কোহলিকে নিয়ে সিডনির এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। মিচেল স্টার্ক, স্টিভ স্মিথের মতো তারকাদের সঙ্গে সিডনিতে কোহলির খেলাটা অনেকেরই বিশ্বাস হচ্ছিল না। তিন-চার ঘণ্টা পরে সেই পোস্টের মন্তব্যের ঘরে সিডনি সিক্সার্স লিখেছে, ‘এপ্রিল ফুলস।’ ১ এপ্রিল একে অপরকে কৌতুক বা ভিন্ন কিছুর মাধ্যমে বোকা বানানোর যে ‘এপ্রিল ফুল’ প্রচলিত আছে, সেটাই কাজে লাগিয়েছে সিডনি।
কোহলিকে নিয়ে সিডনির ‘এপ্রিল ফুল’-এর পোস্টে অর্ধেকেরও বেশি হাহা ও ওয়াও রিঅ্যাকশন পড়েছে। অনেকে মজার মজার মন্তব্য করেছেন। কেউ একজন লিখেছেন, ‘এপ্রিল ফুল না হলে এটা আমি বিশ্বাস করতাম (কোহলির সিডনি সিক্সার্সে যাওয়া)।’ অনেকে আবার মজার ছলে জানতে চাইলেন, চুক্তিপত্র কোথায়? কারও চাওয়া, কোহলি সিডনি সিক্সার্সে খেললে ভালোই হতো। কেউ আবার মন্তব্য করেছেন, ‘আগামী বছর তাহলে জসপ্রীত বুমরাকে নেওয়ার চেষ্টা করবেন।’
বাস্তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের পুরুষ ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি দেয় না। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলসহ ঘরোয়া অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু জেমিমা রদ্রিগেজ, স্মৃতি মান্ধানার মতো ভারতের তারকা নারী ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন।
২০০৮ থেকে শুরু করে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ৮০৯৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ভারতীয় তারকা ক্রিকেটার আইপিএলের ১৮ মৌসুমে খেলেছেন ২৫৪ ম্যাচ। ২ ম্যাচে ৪ পয়েন্ট ও +২.২৬৬ রানরেট নিয়ে এখন পর্যন্ত ২০২৫ আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২ মার্চ ঝোড়ো ফিফটি এসেছে কোহলির ব্যাটে। চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৩ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২০ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে