আইপিএলের ১৫ তম আসর শেষ হয়েছে সফলভাবেই। গতকাল নতুন চ্যাম্পিয়ন পেয়েছে আইপিএল। নিজেদের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে গুজরাট টাইটানস। বড় চমক ছিল গতকালকের ফাইনালের আগেও।
ফাইনাল শুরুর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহকে মঞ্চে ডেকে নেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তাদের তুলে দেওয়া গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের একটি প্রশংসাপত্র। সেই প্রশংসা পত্রে লেখা ছিল বিশ্বের সবচেয়ে বড় জার্সি নির্মাণের রেকর্ড গড়েছে আইপিএল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ফাইনালের আগে প্রদর্শিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জার্সি। জার্সির গায়ে খচিত ছিল ভারতের পতাকার রং। সঙ্গে আইপিএলের নকশাও। লম্বায় ৬৬ মিটার ও প্রস্থে ৪২ মিটার দীর্ঘ জার্সিটি বলতে গেলে দখল করে ছিল মাঠের অর্ধেকটাই। জার্সির গায়ে বড় লেখা ছিল ‘১৫ তম আইপিএল’। সঙ্গে ১০ দলের লোগো।
আইপিএল সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
গতকালকের আইপিএল ফাইনালটা স্মরণীয় ছিল অন্য এক কারণেও। করোনার কারণে আগের তিন আসরে সমাপনী অনুষ্ঠান ছিল না আইপিএলে। এবার দর্শক ফেরার পাশাপাশি আইপিএলের মঞ্চে পারফরম্যান্স করেছেন বলিউড তারকা রণবীর সিং ও অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ছিল ঝাড়খন্ডের বিখ্যাত ‘চাচু ড্যান্স’।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২২ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে