
৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার দিলীপ দোশী। লন্ডনে গতকাল মারা গেছেন তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে লন্ডনে বসবাস করছিলেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
ক্রিকইনফো গত রাতে জানিয়েছে, হৃদ্রোগের কারণে লন্ডনে মারা গেছেন দিলীপ। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট শোকে স্তব্ধ হয়ে পড়েছে। ভারতের আরেক বাঁহাতি স্পিনার সুনীল যোশি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা গত বুধবার কথা বলেছি। তখনো তাঁকে (দিলীপ) ভালো মনে হয়েছিল। দিলীপ দোশী স্যারের মৃত্যুতে মারাত্মকভাবে ব্যথিত। মাঠে সত্যিকারের কিংবদন্তি। তিনি আমার কাছে ছিলেন অনেক কিছু। নয়ন ও দোশী পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা।’ দিলীপের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যোশি। দিলীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রবি শাস্ত্রী, ভিভিএস লক্ষ্মণরাও।
১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে ৩২ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল দিলীপের। ১৯৮৩ পর্যন্ত ৪ বছরের ক্যারিয়ারে ৩৩ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছিলেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে নিয়েছিলেন ১১৪ উইকেট, যার মধ্যে ছয়বার ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন। ওয়ানডেতে ৩.৯৬ ইকোনমিতে নিয়েছিলেন ২২ উইকেট। ভারত ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এই বাঁহাতি স্পিনার খেলেছিলেন সৌরাষ্ট্র, বেঙ্গল, ওয়ারউইকশায়ার ও নটিংহামশায়ারের হয়ে।
১৯৮৩ সালে ক্রিকেট থেকে অনেকটা নীরবে-নিভৃতি সরে গিয়েছিলেন দিলীপ। যেভাবে ভারতীয় ক্রিকেট চলছিল, তাতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তিনি। ২০০৮ সালে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় এই স্পিনার বলেছিলেন, ‘একরকম বুদ্ধির লড়াই হচ্ছে স্পিন বোলিং।’ ক্রিকেট নিয়ে জীবদ্দশায় আত্মজীবনীমূলক বই ‘স্পিন পাঞ্চ’ লিখেছিলেন। সেখানে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের গল্প রয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে