
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের থেকে জয় কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নিয়ে আজ পাকিস্তান রীতিমতো ছেলেখেলা করেছে। তাতে পাকিস্তানের দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরোল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ জয় পাকিস্তান পেয়েছিল ২০১৭ সালে। মেলবোর্নে সেবার ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। অ্যাডিলেড ওভালে আজ ৯ উইকেটে জিতে পাকিস্তান ফুরিয়েছে ৭ বছরের অপেক্ষা। পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
১৬৪ রান তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। পাওয়ারপ্লেতে (প্রথম ১০ ওভারে) কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে পাকিস্তান। ১২তম ওভার থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হওয়ার কাজ শুরু করে পাকিস্তান। মিচেল স্টার্কের ওভারে ২ চার ও ১ ছক্কায় একাই ১৪ রান করেন আইয়ুব।
বিধ্বংসী হতে গিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটিটা ৮৭ রানেই ভাঙতেই বসেছিল। ১৫তম ওভারের তৃতীয় বলে প্যাট কামিন্সকে ডাউন দ্য উইকেটে খেলতে যান আইয়ুব। আউটসাইড এজ হওয়া বল ডিপ পয়েন্টে মিস করেছেন অ্যাডাম জাম্পা। আইয়ুবের রান তখন ৪৭। এই ওভারেই পাকিস্তানি বাঁহাতি ওপেনার তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।
একটা পর্যায়ে হিসেব করা হচ্ছিল আইয়ুব তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাবেন কি না। কারণ পাকিস্তানের স্কোর ছিল ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান। এই ১৩৭ রানেই ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ২১তম ওভারের দ্বিতীয় বলে জাম্পাকে ইনসাইড আউট খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন আইয়ুব। সহজ ক্যাচটি তালুবন্দী করেন জশ হ্যাজলউড। ৭১ বলে ৫ চার ও ৬ ছয়ে আইয়ুব করেন ৮২ রান।
জয়ের জন্য বাকি পথটুকু পাড়ি দিতে পাকিস্তানের আর লেগেছে ৩৭ বল। দ্বিতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে আব্দুল্লাহ শফিক গড়েন ৩৭ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি। ২৭তম ওভারের তৃতীয় বলে জাম্পাকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর। ৬৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন শফিক।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলিং তোপে ৩৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভ স্মিথ। ৪৮ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ নিয়েছেন ৫ উইকেট। ৮ ওভার বোলিং করে খরচ করেন ২৯ রান। পাকিস্তানি পেসারই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে