ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাজে হারের পর আরও বড় দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। বোলিং ইনিংসের সময় শেষ ওভারে হাতে চোট পাওয়ায় শরীফুল ইসলামকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে।
শরীফুলের হাতে ছয়টি সেলাই লাগায় এই শঙ্কা জেগেছে। বাংলাদেশি পেসারের হাতে সেলাই লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গতকাল তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ প্রস্তুতি ম্যাচে শরীফুলের নিজের শেষ ওভারে বোলিং করার সময় একটি ফিরতি বল আটকাতে গিয়ে ওর বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝের যে জায়গা আছে, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে প্রাথমিক চিকিৎসার পর শরীফুলকে খেলা শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’
সেখানেই হ্যান্ড সার্জনের সহায়তায় শরীফুলের হাতে সেলাই দেওয়া হয় বলে জানিয়েছেন দেবাশীষ। তিনি বলেছেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে। শরীফুলের গুরুত্বের কথা চিন্তা করে আমরা ওর মেডিকেল চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। যেন নিরাপদে তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারে।’
গতকাল নাসাউ ক্রিকেটে স্টেডিয়ামে ভারতীয় ব্যাটার হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান শরীফুল। চোট পাওয়ার আগে দুর্দান্ত বোলিং করেছিলেন বাঁহাতি পেসার। ৩.৫ বলে ২৬ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। মাঠে নামার আগে এখন তাঁকে ফিট হওয়ার চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৯ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৪ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৪ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে