অ্যাডিলেডে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৪ রানে হেরেছে আফগানিস্তান। এই হারের পরপরই আফগানদের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবী। শুক্রবার সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
মূলত টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির সঙ্গে মতের অমিলের কারণে অধিনায়কত্ব ছাড়লেন নবী। নিজের অফিশিয়াল টুইটার পেজে তিনি লেখেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এমন ফল আমাদের সমর্থকেরা আশা করেনি। ম্যাচগুলোর ফল নিয়ে আপনারা যেমন হতাশ, তেমনি আমরাও।
গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি এমন পর্যায়ে ছিল না যা একজন অধিনায়ক চায় বা এক বড় টুর্নামেন্টের জন্য জরুরি। এর সঙ্গে আমাদের গত হওয়া কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি ও আমি একভাবে ভাবিনি যা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।
এই কারণে, সবার প্রতি সম্মান রেখেই আমি অনতিবিলম্বে দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছি। আমি খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলে যাব যখন ম্যানেজমেন্ট ও দলের আমার প্রয়োজন পড়বে।
আমি সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা বৃষ্টিতে ম্যাচ বাধাগ্রস্ত হওয়ার পরেও মাঠে এসেছিলেন, যারা আমাদের বিশ্বজুড়ে সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক কিছু, আফগানিস্তান দীর্ঘজীবী হোক।
শুভকামনার সঙ্গে,
মোহাম্মদ নবী’
গত আমিরাত বিশ্বকাপের আগে রশিদ খান আকস্মিক নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব দেওয়া হয় নবীকে। এই মেয়াদে তাঁর নেতৃত্বে ২৩ ম্যাচের ১০ টিতে জয় পেয়েছে আফগানিস্তান। এই বিশ্বকাপে অবশ্য হাসেনি নবীর ব্যাট। যে তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তার মধ্যে কেবল একবার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন তিনি। ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৩ রান।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে