
১২ রানের ব্যবধানে ৬ উইকেট নেই! এ মাঠেই তো রানের ফুলঝুরি ছুটিয়ে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টে নিজেদের পরিচিত দৃশ্যে যেন ফিরে যাচ্ছিল তারা। যে মাঠে ঐতিহাসিক জয়ের আমেজ এখনো টইটম্বুর, সেখানে বিপর্যয়ে ঢাল হাওয়ার দৃঢ় মানসিকতার আস্থাও ছিল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বুক চিতিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইটা করলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।
উঁকি দিচ্ছিল টেস্টে নিজেদের সর্বনিম্ন স্কোরের। সপ্তম উইকেটে লিটন-মিরাজের দেড় শ ছাড়ানো ম্যারাথন জুটি, যার সৌজন্যে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের প্রথম ইনিংস থামল ২৬২ রানে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস শেষে ১২ রানে এগিয়ে থাকে পাকিস্তান। ম্যাচে দারুণভাবে ফেরে বাংলাদেশেও।
টেস্ট ক্যারিয়ারে অষ্টম ফিফটি (৭৪) করে মিরাজ আউট হলেও অবিচল লিটন তুলে নিয়েছেন লাল বলে চতুর্থ সেঞ্চুরি। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস। দুজনে সপ্তম উইকেটে গড়েন ১৬৫ রানের অসাধারণ এক জুটি।
পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ নিয়েছেন ৬টি উইকেট। মিরাজকে ফিরিয়ে লিটনের সঙ্গে জুটিও ভাঙেন তিনি। ১২৪ বলে ১টি চার ও ১টি ছক্কায় ৭৪ রান করেছেন মিরাজ। ২২৮ বলে ১৮টি চার ও ৪টি ছক্কায় ১৩৮ রান করেন লিটন। মির হামজা ও সালমান আলী আঘার শিকার দুটি করে।
তৃতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদের তোপের মুখে পড়ে ২টি উইকেট হারিয়েছে পাকিস্তান। দিন শেষে ২ উইকেটে ৯ রান স্বাগতিকদের। সব মিলিয়ে লিড হলো ২১। আগামীকাল চতুর্থ দিন যদি ছন্দে ধরে রাখতে পারেন বাংলাদেশের বোলাররা, তা হলে সিরিজ জিতে ইতিহাস গড়ার সম্ভাবনাও তৈরি হবে।
ওপেনার আবদুল্লাহ শফিক ফিরেছেন ৩ রানে। ৩ নম্বরে খুররাম শাহজাদকে পাঠালেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। রানে খাতা খোলার আগেই আউট হয়েছেন তিনি। দুটি উইকেটই নিয়েছেন হাসান।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১৮ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে