নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে তাইজুল ইসলাম রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন কিউই ব্যাটিং অর্ডার। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ-সেরাও হয়েছেন এই বাঁহাতি স্পিনার।
টেস্টে দ্বিতীয়বার ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তাইজুল। টেস্টে ১২ বার ইনিংসে ৫ উইকেটও নেওয়া হয়েছে। কয়েক বছর ধরেই টেস্টে বাংলাদেশ দলের সেরা বোলার তিনি। তবু আনসাং হিরো হয়ে থাকেন সব সময়।
সিলেট টেস্টে অনভিজ্ঞ বোলিং আক্রমণের নেতা ছিলেন তাইজুল। সাকিব আল হাসান ও তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়া দুর্দান্ত জয় পেল বাংলাদেশ দল। তবে দলে না থেকেও ছিলেন তাঁরা। সাকিব ও তামিম খোঁজ রেখেছেন মাঠের লড়াইয়ে থাকা সতীর্থদের।
আজ সিলেটে টেস্ট জয়ের পর সাংবাদিকদের তাইজুল বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে গতকাল ফোনে কথা হয়েছিল। সাকিব ভাই ফোন দিয়েছিলেন। তামিম ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। তাঁকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাইয়ের মতো মনে করি।’
২০১৪ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয় তাইজুলের। ৪৩ ম্যাচে এ পর্যন্ত নিয়েছেন ১৮৭ উইকেট। অভিষেকের পর থেকে তাঁর চেয়ে বেশি উইকেট বাংলাদেশের আর কোনো বোলার পাননি। তাইজুলের আশা, তাঁর উত্তরসূরি হয়ে যিনি আসবেন; তিনিও ভালো খেলবেন। তাইজুল বলেন, ‘এখানে আমি বার্তা বা বার্তা না—এ রকম কিছু বলব না। প্রত্যেক খেলোয়াড় সারা জীবন খেলবে না। একটাই আমার আশা থাকবে, যখন আমি থাকব না, আমার জায়গায় যে আসবে সে পারফরম্যান্সটা করবে। যেই-ই আসুক, যেন বাংলাদেশকে ভালো কিছু দিতে পারে।’
দুর্দান্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ দল। তবে উদ্যাপনের মাত্রা ছিল পরিমিত। আপাতত সিরিজ জেতাই তাদের লক্ষ্য। তাইজুল বললেন, ‘যখন আপনি অনেক বড় কিছু পাবেন, তখন উদ্যাপন সব সময়ই হয়। আমরা যে আজকে উদ্যাপন করিনি তা নয়। অবশ্যই আমরা উদ্যাপন করেছি, মাঠের মধ্যে বা ড্রেসিংরুমে—সব জায়গাতেই। কিন্তু একটা জিনিস কি, আমরা ওটার জন্যই অপেক্ষা করছি, যেন আরও ভালো কিছু পাই।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২১ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে