অ্যান্টিগায় টি-টৌয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। বৃষ্টির প্রভাবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হতে দেরি হয়েছে ১৫ মিনিটের মতো। তবে ম্যাচ শুরু হচ্ছে নির্দিষ্ট সময়ে—বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।
একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলী অনিকের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। অস্ট্রেলিয়ার একাদশেও আছেন দুটি পরিবর্তন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেওয়ে হয়েছিল পাট কামিন্স ও জস হ্যাজলউডকে। তাঁদের জায়গায় খেলেছিলেন অ্যাস্টন অ্যাগার ও নাথান এলিস।
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন এলিস ও অ্যাগার। একাদশে ফিরেছেন কামিন্স ও হ্যাজলউড।
যেকোনো বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো জেতা হয়নি বাংলাদেশ দলের। তবে টি-টোয়েন্টিতে ১০ বারের দেখায় ৪টি জয় রয়েছে তাদের নামের পাশে। গ্রুপ পর্বে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশ বোলাররা। তিন পেসার—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব রয়েছেন দারুণ ছন্দে। শেখ মেহেদী ফেরায় স্পিনে বেড়েছে আরও শক্তি। তাঁর সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন।
তিন পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্সের সঙ্গে অস্ট্রেলিয়ার একাদশে আছেন মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শের মতো দুই পেস বোলিং অলরাউন্ডার। স্পিন রয়েছেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৮ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে