এবারের আইপিএলে গুজরাট টাইটানস চ্যাম্পিয়ন হতে না পারলেও দুর্দান্ত খেলেছেন রশিদ খান। ব্যাটে-বলে পারফরম্যান্স করেছেন তিনি। সেই ছন্দ নিশ্চয়ই জাতীয় দলে ধরে রাখার ইচ্ছা তাঁর। কিন্তু আফগানিস্তানের হয়ে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছেন লেগ স্পিনার।
পিঠের চোট মাঠে নামতে অপেক্ষায় রাখছে রশিদকে। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে একাদশে থাকছেন না তিনি। তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সে সম্পূর্ণ মেডিকেল পর্যবেক্ষণে থাকবে এবং আশা করা হচ্ছে ৭ জুন ফাইনাল ওয়ানডেতে সে ফিরবে।’
সিরিজের তিন ওয়ানডেই হাম্বানটোটায় হবে। আগামীকাল প্রথম ওয়ানডের পর বাকি দুটি হবে ৪ ও ৭ জুন। সিরিজ শেষে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। সফরে ৩ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির সঙ্গে একমাত্র টেস্ট খেলবে তারা। ১৪ জুন টেস্ট দিয়েই সফর শুরু করবে আফগানরা।
এবারে আইপিএলে ১৭ ইনিংসে ২৭ উইকেট নিয়েছেন রশিদ। বোলিংয়ে নিজের দায়িত্ব সফলভাবে পালন করার সঙ্গে ব্যাটিংয়েও দারুণ ছন্দে ছিলেন তিনি। ৯ ইনিংসে এক ফিফটিতে ১৩০ রান করেছেন এই লেগি। ব্যক্তিগতভাবে ভালো করলেও টুর্নামেন্টে গুজরাট চ্যাম্পিয়ন না হওয়ায় তাঁর এই পারফরম্যান্স দলের কাজে আসেনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে