ব্যক্তিগত সাফল্য পেলে অনেকেই প্রিয়জনদের থেকে বিভিন্ন রকম উপহার পেয়ে থাকেন। তেমনি দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত তাঁর স্ত্রীর কাছ থেকে পেয়েছেন বিশেষ এক উপহার ।
গতকাল রাতে শান্ত নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটারের দুই হাতে ছিল ফ্রেমে বাঁধানো দুটি ছবি। ডান হাতে ছিল ওয়ানডে সেঞ্চুরির পর হেলমেট খুলে শান্তর বাঁধভাঙা উল্লাসের ছবি। এই সেঞ্চুরি শান্ত করেছেন চেমসফোর্ডে মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর বাঁ হাতে তাঁর টেস্ট সেঞ্চুরির পর চিরচেনা উদ্যাপনের ছবি। ফেসবুকে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘তোমার চমকে দেওয়া এই উপহার সত্যিই প্রশংসনীয়।তোমাকে ধন্যবাদ প্রিয় স্ত্রী।’
শান্তর কাছে ২০২৩ সাল বিশ্বমঞ্চে নিজেকে চেনানোর বছর। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৫৬.২০ গড়ে করেছেন ৮৪৩ রান। ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি শান্ত পেয়েছেন এ বছর। আর আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে কদিন আগে শেষ হওয়া টেস্টের দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়েন শান্ত। রেকর্ড গড়ে হয়েছেন ম্যাচ-সেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি—দুই সিরিজেই সেরা হয়েছেন শান্ত। এ ছাড়া ২০২৩ বিপিএলে সর্বোচ্চ রানও করেন শান্ত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে