
চট্টগ্রামের আকাশে আজও রোদের তীব্রতা। তবে গত দিনের চেয়ে কিছুটা কমই বলা চলে। মেঘের কারণে ঢেকে যাচ্ছে সূর্য। মাঝে মাঝেই কমে যাচ্ছে আলো। সিলেটের পুনরাবৃত্তি এড়াতে চট্টগ্রাম টেস্ট নিয়ে বিশেষভাবে সতর্ক বাংলাদেশ দল। যদিও উইকেটের আচরণ নিয়ে কিছু আলোচনা হয়েছে, তবে টিম ম্যানেজমেন্টের মূল মনোযোগ ছিল ব্যাটিং নিয়ে বিশেষ করে ভালো শুরুর দিকেই।
সিলেট টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস ছিল। দ্বিতীয় টেস্টে ঠিক তাই হলো। চট্টগ্রামে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে একাদশে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। তিন বছর পর টেস্ট খেলতে যাচ্ছেন বিজয়। একই সঙ্গে পেসার খালেদ আহমেদের পরিবর্তে এসেছেন নাঈম হাসান। আর সাদা বলের ক্রিকেটে আলো ছড়ানো তানজিম হাসান সাকিবের আজ অভিষেক হয়েছে টেস্টে।
নাঈম হাসানের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দারুণ কার্যকরী। ব্যাটিং লাইনআপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দুই অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম থাকছেন। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক। পেস আক্রমণে তানজিম সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। সফরকারীরা তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছেন ভিনসেন্ট মাসেকেসা। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার তাফাদজওয়া সিগা। বাদ পড়েছেন ভিক্টর নিয়াউচি ও নিয়াশা মায়াভো।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাঈম হাসান
জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজোয়া সিগা (উইকেটরক্ষক), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিনসেন্ট মাসেকেসা, নিকোলাস ওয়েলচ

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে