
অস্ট্রেলিয়াকে টি–টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে বিধ্বস্ত করার পথে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। সিরিজসেরার পুরস্কার উঠেছে বাঁহাতি অলরাউন্ডারের হাতে। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আশা, সাকিবের এই ছন্দ অব্যাহত থাকবে সামনেও।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বোলিংয়ে নিয়মিত ভালো করলেও ব্যাট প্রত্যাশা অনুযায়ী হচ্ছিল না সাকিবের। জিম্বাবুয়ে সফরে ব্যাটিং–বোলিং দুটিতেই ছন্দে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার সিরিজেও সেটা ধরে রেখেছেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন আইসিসির দুটি স্বীকৃতিও। হয়েছেন জুলাই মাসের সেরা খেলোয়াড় ও উঠেছেন টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে।
আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর প্রত্যাশা সাকিবের এই ছন্দ থাকবে সামনেও, ‘সাকিবের যে নিবেদন, সেটা দুর্দান্ত। জাতীয় দলে সে খুবই পরিশ্রমী খেলোয়াড়। এটা শুধু দক্ষতার ব্যাপার না। বাংলাদেশের খেলার সময় সে যেমন মানসিকতা দেখায়, তা দারুণ। গত কয়েক মাস তার মাইন্ড-সেট খুব ভালো অবস্থায় আছে। সে যেভাবে খেলেছে, আমি তৃপ্ত। সে সব সময় ভালো করে। নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের এই ক্ষুধা (সাফল্যের) যেন অব্যাহত থাকে।’
সাকিব তো আছেনই। দুর্দান্ত খেলছেন বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়েরাও। তরুণদের নিয়ে ডমিঙ্গোর মূল্যায়ন, ‘বাংলাদেশে সিনিয়র ও তরুণ খেলোয়াড়দের নিয়ে অনেক কথা হয়। এটা খুবই অপ্রয়োজনীয়। আমি তাদের তরুণ খেলোয়াড় বলব না, বরং কম অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ই বলতে চাইব। তবে আফিফ, শামীম, শেখ মেহেদী, নাঈম, সোহান (নুরুল) দারুণ খেলেছে। তারা রোমাঞ্চ নিয়ে এসেছে, শরীরী ভাষাও দারুণ ছিল। ভালো করতে তারা বেশ ক্ষুধার্তও ছিল। সামনে এগিয়ে এসে দলকে তারা ম্যাচ জিতিয়েছে, এটা দেখা ছিল দারুণ ব্যাপার।’
রাসেল ডমিঙ্গোর পূর্ণ সাক্ষাৎকার পড়ুন আগামীকাল আজকের পত্রিকার মুদ্রিত সংস্করণে

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে