বাংলাদেশের নারী–পুরুষ ক্রিকেট দুই রকম চিত্র। বিশ্বকাপে যখন একের পর এক ম্যাচ হারছেন সাকিব আল হাসান–মুশফিকুর রহিমরা, তখন পাকিস্তান নারী দলের বিপক্ষে সিরিজ জিতছেন নিগার সুলতানা জ্যোতি–ফারজানা হক পিংকিরা।
যদিও গতকাল পাকিস্তানকে তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজে ধবলধোলাই করতে পারেনি বাংলাদেশ। সেটা না হলেও ২–১ ব্যবধানে প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের পর এবার মেয়েদের চোখ ওয়ানডে সিরিজে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে নিয়মিত ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন। বড় কোনো চমক নেই এই সিরিজে। পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক জ্যোতিই। তাঁকে সহায়তা করবেন নাহিদা আক্তার। ১৬ সদস্যের স্কোয়াডে ফিটনেস সাপেক্ষে আছেন সুলতানা খাতুন। সঙ্গে স্ট্যান্ডবাই রাখা হয়েছে তিনজনকে।
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। দ্বিতীয় ওয়ানডে ৭ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১০ নভেম্বর। সব ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সকাল সাড়ে ৯টায়।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, ঋতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশীতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।
স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরীফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২১ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে