
২০১৯ সালের ৩ নভেম্বর। সেদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল। শিবম দুবেকে মিড উইকেট দিয়ে পুল করে ছক্কা মেরে ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে সেই মাহমুদউল্লাহ আর বর্তমান মাহমুদউল্লাহর মধ্যে পার্থক্য অনেক। সময়ের সঙ্গে যেমন বয়স বেড়েছে, পারফরম্যান্সের ধারাবাহিকতাও কমে গেছে। আর তাই দিল্লির সেই স্টেডিয়ামেই, প্রায় ৩৯ বছর বয়সে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।
আজ সংবাদ সম্মেলনে তাঁর চোখ ছলছল, কণ্ঠ ভারী হয়ে আসছিল তাঁর। চোখের কোনে জমে থাকা জল অরুণ জেটলির মেঝেতে পড়েনি, তবে সেই জলের ফোঁটাগুলো যেন ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মতোই তিনি ধরে রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।
অবসর নিয়ে মাহমুদউল্লাহ দিল্লিতে আজ বললেন, ‘বিদায় বেলায় আমার কোনো আফসোস নেই। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় নিজেকে থামানোর। আমি আগে থেকেই ভেবে এসেছি, এখানেই এই ঘোষণা দেবো। আমি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’
বিদায়ের নেওয়ার মুহূর্তে মাহমুদউল্লাহ স্মরণ করলেন তাঁর ক্যারিয়ারের সেরা সময় শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সেই অনবদ্য ইনিংস দুটি কথা, ‘ক্যারিয়ারে কতটা সফল হয়েছি তা আমি বলতে পারব না। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেক সময় সফল হয়েছি, অনেক সময় হইনি। তবে এসব নিয়ে এখন আর ভাবছি না।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৪ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২০ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে