টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও লড়াই হলো একতরফা। সেই লড়াইয়ে ১০ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। বাংলাদেশের মেয়েদের দেওয়া ১২৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেল ৪২ বল হাতে রেখে।
প্রথমবার বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে নিগার সুলতানা জ্যোতিদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। সেই তিন ম্যাচের একটিতেও দলীয় শতক পেরোতে পারেনি বাংলাদেশ। তবে মিরপুরে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক জ্যোতির ফিফটিতে সেই শতকের দেখা পেল স্বাগতিকেরা। ৪ উইকেট হারিয়ে করল ১২৬ রান।
তবে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এই লক্ষ্য যে কিছুই নয়, সেটি প্রমাণিত হতে বেশিক্ষণ সময় লাগেনি। লক্ষ্য তাড়ায় দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বিনা উইকেটে করে ১২৭ রান। অধিনায়ক-উইকেটরক্ষক হিলির ৪২ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে ছিল ৯ চার ও ১ ছয়। আর মুনি অপরাজিত ছিলেন ৩৬ বলে ৫৫ রানে। তাঁর ইনিংসে ছিল ৯ চার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার দিলারা আকতারকে গোল্ডেন ডাক উপহার দেন সোফি মোলিনু। স্কোরবোর্ডে ২ রান জমা পড়তেই ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে সোবহানা মোস্তারিকে (০) বোল্ড করেন টায়লা ভ্লায়েমিংক। দলকে এই বিপর্যয় থেকে টেনে তোলেন জ্যোতি। ওপেনার মুরশিদা খাতুনের (২০) সঙ্গে তৃতীয় উইকেটে ৫৭ বলে ৫৭ রানের জুটি গড়েন তিনি।
মুরশিদা ফিরলেও চতুর্থ উইকেটে ফাহিমা খাতুনের (২৭) সঙ্গে ৬০ বলের জুটি গড়ে বাংলাদেশকে ১২৬ রান এনে দেন জ্যোতি। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে মোলিনুর দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ফাহিমা। জ্যোতি ৬৪ বলে অপরাজিত ছিলেন ৬৩ রানে। বাংলাদেশ উইকেটরক্ষক-অধিনায়কের ইনিংসে ছিল ৭ চার। স্বর্ণা আক্তার অপরাজিত ছিলেন ১ রানে।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ এপ্রিল, মিরপুরে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে