এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছেন হ্যারি ব্রুক। ইংলিশ এই ব্যাটারের প্রশংসায় সরব হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। দুর্দান্ত সেঞ্চুরি করে ব্রুক এখন ‘কলকাতার রসগোল্লা’।
ইডেন গার্ডেনসে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ব্রুক। ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ এই ব্যাটার। দুর্দান্ত এই সেঞ্চুরি করার পর হায়দরাবাদ তাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে। ভিডিওতে ছিলেন ব্রুক আর ছিল এক হাঁড়ি রসগোল্লা। আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভারতীয় বাংলার অন্যতম জনপ্রিয় গান ‘আমি কলকাতার রসগোল্লা’। হায়দরাবাদ ক্যাপশন দিয়েছে, ‘আমরা যা খেলি: ক্রিকেট বল আর হ্যারি যা দেখেন: রসগোল্লা।’
ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৮ রান করে হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ২০৫ রান করে কলকাতা। হায়দরাবাদের ২৩ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন ব্রুক।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে