ক্রাইস্টচার্চে দীর্ঘ এক অপেক্ষা ঘুচানোর সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি স্বাগতিকেরা। উল্টো দ্বিতীয় টেস্টে ৩ উইকেটের পরাজয়ে সময়টা আরও দীর্ঘ হয়েছে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩১ বছর ধরে হারাতে না পারার অপেক্ষা। আর সব মিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে ১৩ বছর জয় না পাওয়ার অপেক্ষা। সর্বশেষ ২০১১ সালে হোবার্টে জয় পেয়েছিল কিউইরা। সেদিনের ৭ রানের জয়ের পর আর কখনো জিততে পারেনি তারা। আজও রানে জেতার সুযোগ ছিল তাদের সামনে। এর জন্য আজ ৬ উইকেট নিতে পারলেই হতো। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২০২ রান।
চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা জয়ের কাজটাই করেছেন। জয়ে বিশেষ অবদান রেখেছেন মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। দুজনের ১৪০ রানের জুটিতে টেস্ট জয়ের ভিত পায় অস্ট্রেলিয়া। অথচ, দিনের শুরুটা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিল। গতকালের ৪ উইকেটে ৭৭ রানে দিন শুরু করা অজিরা দিনের দ্বিতীয় ওভারেই পঞ্চম উইকেট হারিয়ে বসে।
বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা দেরি শুরু হওয়া চতুর্থ দিনের খেলা খেলতে নেমে গতদিনের ব্যক্তিগত রানের সঙ্গে আজ মাত্র ১ রান যোগ করেন ট্রাভিস হেড। ১৮ রানে টিম সাউদির বলে আউট হন তিনি। কিন্তু তাঁর আগের বলে রাচিন রবীন্দ্রর কাছে জীবন পাওয়া মার্শ পরে নিউজিল্যান্ডকে আর ম্যাচে ফিরতে দেয়নি। উইকেটরক্ষক ব্যাটার ক্যারিকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৭৪ বলে ১৪০ রানের জুটি গড়েন।
দুজনের জুটিতে কিউইদের জয়ের আশাও শেষ হয়ে যায়। ব্যক্তিগত ৮০ রানে আউট হওয়ার বিপরীতে ২৮ রানে থেমে যাওয়ার কথা ছিল মার্শের ইনিংস। তাঁকে এলবিডব্লিউ করে স্বাগতিকদের ম্যাচে ফেরার চেষ্টা করেন বেন সিয়ার্স। ফিরতি বলে মিচেল স্টার্ককে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন কিউই পেসার। তবে তা আর হয়নি। তাঁর হ্যাটট্রিক না পাওয়ার মতোই ম্যাচও আর জেতা হয়নি নিউজিল্যান্ডের।
স্টার্কের আউটের সময় অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৭ উইকেটে ২২০। সেখান থেকে দলের জয়ের বাকি ৫৯ রানের দূরত্ব ঘোচান প্যাট কামিন্স ও ক্যারি। অষ্টম উইকেটে ৬১ রানের জুটি গড়েন তাঁরা। ১২৩ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন ক্যারি। এতে তাঁর ২ রানের আক্ষেপ থেকে গেছে। তবে দলকে ৩ উইকেটের জয় এনে দেওয়ায় তা মনে থাকার কথা নয়। অন্যদিকে ৩২ রানে অপরাজিত থাকেন অজি অধিনায়ক কামিন্স। এতে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হয়েছে কিউইরা। এর আগে ওয়েলিংটনে ১৭২ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে