অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ২-১ এ সিরিজ জিতেছে ভারত। সিরিজের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে স্বাগতিকেরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
এখন পর্যন্ত ভারত ২০২২ সালে ২৯ টি-টোয়েন্টি খেলে ২১টি ম্যাচ জিতেছে। সংক্ষিপ্ত সংস্করণে এক বছরে ভারতের চেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নেই আর কোনো দলের। রেকর্ডটিকে আরও বড় করার সুযোগ পাবেন রোহিত-কোহলিরা। এ বছর বিশ্বকাপের সঙ্গে বেশ কটি দ্বিপক্ষীয় সিরিজেও খেলবে ভারত।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন ভারত। এত দিন রেকর্ডটি ছিল পাকিস্তানের দখলে। ২০২১ সালে সংক্ষিপ্ত সংস্করণে ২৯টি ম্যাচ খেলেছিল পাকিস্তান। তার মধ্যে ২০ টি-টোয়েন্টি জিতেছিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে তাঁদের সেই রেকর্ড ভেঙে এবার নতুন নজির গড়ল ভারত।
এক বছরে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড নয়, ঘরের মাঠেও সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে ভারত। এক বছরে ঘরের মাঠে সবচেয়ে বেশি ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে ভারত। এর আগের বিশ্ব রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের। তারা এ বছরেই নিজেদের মাঠে ৯টি ম্যাচে জিতে রেকর্ডটি গড়েছিল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে