
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ চারবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাকিব আল হাসান। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আছেন সবার ওপরে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে রানও করেছেন পাল্লা দিয়ে। অথচ বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের এবারের বিপিএল খেলা নিয়েই রয়েছে অনিশ্চয়তা।
ক্রিকেট থেকে সাকিব যে একেবারে বিচ্ছিন্ন তা নয়। আবুধাবি টি-টেন লিগ, লঙ্কা টি-টেন লিগে খেলেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। অথচ বাংলাদেশের মাঠে এসে সাকিবের খেলা নিয়েই ঝামেলা চলছে গত কয়েক মাস ধরে। সাকিবিয়ান (সাকিব পক্ষ) ও সাকিব বিরোধী পক্ষের মধ্যে মিরপুরে সংঘর্ষও পর্যন্ত হয়েছে। চিটাগং কিংস এবারের বিপিএলে সাকিবকে নিয়েছে ঠিকই। তবে তিনি আদৌ খেলতে পারবেন কি না সেটা এখনো বোঝা যাচ্ছে না।
২০২৪-২৫ বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর। টুর্নামেন্টের আগে আজ মিরপুর শেরেবাংলায় বিসিবির মিডিয়া সেন্টারে সংবাদমাধ্যমকে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ সুজন বলেন, ‘তার (সাকিব) লম্বা ক্যারিয়ারের সামনে সাতটা মাস আমরা ছাড় দিতে পারলাম না। সাকিব যেহেতু এতকিছু দিয়েছে সেখানে সেটুকু বিবেচনা করা যেত আর কী! দেশের একটা বড় খেলোয়াড় সে। দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা সে খেলতে পারবে না।’
সাকিবের নামের পাশে এ বছরের শুরুতে লেগে গেছে রাজনৈতিক পরিচয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের কারণেই দেশে তাঁর খেলা কঠিন হয়ে পড়েছে, সেটা আর না বললেও চলছে। সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার প্রসঙ্গে সুজন বলেন, ‘আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়, সাকিব তাঁর ক্যারিয়ারের শেষভাগে এসে অবশ্যই রাজনীতি করেছে। কিন্তু বাংলাদেশ সাকিবকে চিনিয়েছে ক্রিকেটার হিসেবে। বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে। তার উত্থান ক্রিকেটার হিসেবে। সুতরাং সে রাজনীতি করেছে, অন্যায় করেছে, সেটা আমি বলতে পারব না।’
বিপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড গড়েছেন সাকিব। গত ১৮ বছরে বাংলাদেশের জার্সিতে সাকিব যা করেছেন, সেটা চিন্তা করেও রাজনৈতিক অংশটুকু বাদ দেওয়া যেত বলে মনে করেন সুজন। ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ বলেন, ‘সাকিবিয়ান তো অনেক সারা দেশে। তাই না। সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা খেলোয়াড়। সাকিব না থাকাটা তো আমাদের সবার জন্যই একটা...যেহেতু সাকিব খেলে যাচ্ছে এবং বাংলাদেশে ক্রিকেট খেলতে পারছে না এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে।’
সাকিবের মতো মাশরাফি বিন মর্তুজার নামের পাশেও লেগে আছে রাজনৈতিক পরিচয়। দেশের মাঠে মাশরাফির খেলা কঠিন হয়ে পড়েছে। তবে সাকিবের মতো মাশরাফিকে বিদেশে সময় কাটাতে হচ্ছে না। মাশরাফি আছেন দেশেই।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে