
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মুস্তাকিম হাওলাদার গতকাল তাক লাগিয়ে দিয়েছে। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশে কোনো ব্যাটার আগে যেখানে ৪০০ রান করতে পারেননি, মুস্তাকিম সেই কীর্তি গড়েছে। রেকর্ড গড়া এই ক্রিকেটারকে বিশেষ উপহার দিচ্ছেন লিটন দাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজের বিপক্ষে গতকাল ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় ৪০৪ রান করেছে মুস্তাকিম। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করেছে এবং উইকেটে ছিল ২৬০ মিনিট । মুস্তাকিমের এমন ব্যাটিংয়ের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিটন রাতে একটি পোস্ট করেছেন। লিটন লিখেছেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের এমন দুর্দান্ত ইনিংস দেখে ভালো লাগছে। মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান ও সাদ পারভেজের ২৫৬ রানের সঙ্গে ৪ উইকেট সত্যিই অসাধারণ। আমার ব্যাটিংয়ের প্রশংসা সাদ যেভাবে করেছে, তাতে সম্মানিত বোধ করছি। তাকে (সাদ) ও মুস্তাকিমকে আবার দুই জোড়া গ্লাভস উপহার দিতে চাচ্ছি। তাদের স্বপ্নের পেছনে ছুটতে ও তাদের উন্নতিতে এটা অনুপ্রেরণা জোগাবে।’
মুস্তাকিমের রেকর্ডের দিনে সাদ দেখিয়েছে অলরাউন্ড নৈপুণ্য। চার নম্বরে নেমে সাদ ৩২ চার ও ১৩ ছক্কায় ১২৪ বলে ২৫৬ রান করে অপরাজিত থাকে। বোলিংয়ে ৫.১ ওভারে ১৬ রানে নিয়েছে ৪ উইকেট। সেন্ট গ্রেগরির বিপক্ষে ক্যামব্রিয়ানের ৭৩৮ রানের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছে মুস্তাকিম। প্রথমবার শেরেবাংলা স্টেডিয়ামে এসে মুস্তাকিম বলেছে সাকিব আল হাসান নাম। সাকিবকে আদর্শ মনে করে ক্যামব্রিয়ান স্কুলের নবম শ্রেণির ছাত্র।
মুস্তাকিম ও সাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যামব্রিয়ান প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে করেছে ৭৭০ রান। বোলিংয়ে সেন্ট গ্রেগরি ৮১ রান অতিরিক্ত দিয়েছে। যার মধ্যে ৬৫ রানই ওয়াইড। ৭৭১ রানের এভারেস্ট সমান লক্ষ্যে নেমে ১১.৪ ওভারে ৩২ রানে গুটিয়ে গেছে তারা। ক্যামব্রিয়ানের হাসান হৃদয় ৬ ওভারে ১১ রানে নিয়েছে ৬ উইকেট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে