অবশেষে একে অপরে হাত মেলালেন সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলি। গত মাসে ম্যাচ শেষে হাত না মেলানো নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের দুই কিংবদন্তি। গতকাল আর পুরোনো ভুলে পা দেননি তাঁরা।
এবারের আইপিএলে মাঠ ও মাঠের বাইরে—দুই জায়গাতেই আলোচনা-সমালোচনায় আছেন কোহলি। ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দের সঙ্গে মুখেও আছেন বেশ দুরন্ত। গতকাল যেমন টুর্নামেন্টের প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের রেকর্ড গড়েছেন তিনি। তবে রেকর্ডের রাতে এবার নিজের মুখ চালাননি তিনি।
এতে করে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে সুন্দর একটি মুহূর্তের দেখা মিলল। গতকাল প্রতিপক্ষের কাছে ৭ উইকেটে হারার পর দিল্লির খেলোয়াড়সহ সব ম্যানেজমেন্টের সঙ্গে হাত মেলালেন কোহলি। সেদিনের মতোই ঠিক দিল্লির কোচ রিকি পন্টিংয়ের পেছনেই ছিলেন সৌরভ। কিন্তু গতকাল কোহলির সঙ্গে হাত মেলানোর সময় আসলে এড়িয়ে যাননি ভারতের সাবেক অধিনায়ক। শুধু হ্যান্ডশেকই করেননি, উত্তরসূরির কাঁধে হাত রেখে যেন বুঝিয়ে দিলেন, সবকিছু ভুলে গেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি।
অনেক দিন ধরেই সৌরভ-কোহলির মধ্যে ঝামেলা ছিল। কিন্তু গত ১৫ এপ্রিল ম্যাচ শেষে দুজনে হ্যান্ডশেক না করে নিজেদের মধ্যে দ্বন্দ্বকে আরও গুরুতর করে তোলেন। এ ঘটনার পরে তো সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন তাঁরা। গতকাল হাত মেলানোয় এখন দেখার বিষয়, সামাজিক মাধ্যমে একে অপরকে ফলো করেন কি না।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে