
হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে রাজস্থান রয়্যালস। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা রাজস্থান গত রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পেয়েছে রুদ্ধশ্বাস জয়। কিন্তু উৎসবের মুহূর্তটা মাটি হতে বেশি সময় লাগেনি রিয়ান পরাগের। তাঁকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময় গতকাল রাত ৮টায় শুরু হওয়া চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ শেষ হতে হতে প্রায় ১২টা বেজেছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা ম্যাচে মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইয়ের বিপক্ষে ৭ রানে জিতেছে রাজস্থান। এই ম্যাচেই স্লো-ওভার রেটের কারণে রাজস্থান অধিনায়ক পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (রাজস্থান) প্রথম অপরাধ। স্লো-ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’
গুয়াহাটিতে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়। নীতিশ রানার ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই (প্রথম ৬ ওভার) ১ উইকেটে ৭৯ রান তুলে ফেলে রাজস্থান। তবে চেন্নাইয়ের দুর্দান্ত বোলিংয়ে বিধ্বংসী এই শুরু ধরে রাখতে পারেনি রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। ১৮৩ রানের লক্ষ্যে নামা চেন্নাইয়ের ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, ঝোড়ো ব্যাটিংয়ে ধোনি বাড়াতে থাকেন ম্যাচের রোমাঞ্চ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থেমে যায় চেন্নাই। রাজস্থানের ৬ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রানা। ৩৬ বলে ১০ চার ও ৫ ছক্কায় করেছেন ৮১ রান।
এবারের আইপিএলে পরাগ দ্বিতীয় অধিনায়ক হিসেবে স্লো-ওভার রেটের শাস্তি পেয়েছেন। এর আগে এমন শাস্তি পেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে পান্ডিয়ার শাস্তি হয়েছিল। তাঁকেও ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
আরও পড়ুন:

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে