সুপার সিক্স বাংলাদেশের মেয়েরা নিশ্চিত করে ফেলেছেন আগের ম্যাচেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ আজ খেলেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। বেনোনির উইলোমুর পার্ক ‘বি’তে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।
১০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। ৪.৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেট ২১ রান। সুমাইয়া আক্তার করেছেন ১২ বলে ১০ রান এবং আফিয়া প্রত্যাশা ১০ বলে ৮ রান করেন। এরপর তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেন স্বর্ণা। স্বর্ণাকে ফিরিয়ে জুটি ভাঙেন সাই তন্ময়ী ইয়ুন্নি।
স্বর্ণার পর দিলারাও দ্রুত বিদায় নেন। ১৭ রান করা দিলারার উইকেট নেন ভূমিকা ভদ্রিরাজু। স্বর্ণা, দিলারা বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয় ৪ উইকেটে ৬৪ রান। এরপর পঞ্চম উইকেটে রাবেয়া আক্তার ও দিশা বিশ্বাসের ২২ রানের জুটিতে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। আর ম্যাচ শেষ করে আসেন রাবেয়া খান ও মিষ্টি সাহা। ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে দিশা বিশ্বাসের দল। সর্বোচ্চ ২২ রান করেন স্বর্ণা। যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে দুটো উইকেট নিয়েছেন আদিতিবা চুরাসামা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক গীতিকা কোদালি। ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেছিলেন স্নিগ্ধা পল। বাংলাদেশের বোলারদের মধ্যে দিশা বিশ্বাস ২ উইকেট এবং মারুফা আক্তার নিয়েছেন ১ উইকেট।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে